নৃ
নৃ [ nṛ ] বি. মানুষ, নর। [সং. নী + ঋ]। নৃকুলবিদ্যা বি. মানবজাতির বিভিন্ন শাখা ও তাদের পরস্পর সম্পর্কবিষয়ক বিজ্ঞান, ethnology. নৃতত্ত্ব, নৃবিদ্যা বি. প্রাণীজগতে মানবজাতির উত্পত্তি ও ক্রমবিকাশবিষয়ক বিজ্ঞান, anthropology. নৃপতি — নৃপ দ্র। নৃমণি বি. 1 নরশ্রেষ্ঠ; 2রাজা। নৃমুণ্ডমালিনী বিণ. (স্ত্রী.) নরমুণ্ডে গ্রথিত মাল্যধারিণী। ☐ বি. কালিকাদেবী। নৃযজ্ঞ বি. অতিথিসত্কাররূপ যজ্ঞ। নৃলোক বি. পৃথিবী