নাক্ষত্রিক

নাক্ষত্র, নাক্ষত্রিক [ nākṣatra, nākṣatrika ] বিণ. 1 নক্ষত্রসম্পর্কিত; 2 তিথির হিসাবে, নক্ষত্রের দ্বারা নির্ধারিত (নাক্ষত্র দিন, নাক্ষত্রিক মাস)। [সং. নক্ষত্র + অ, ইক]। নাক্ষত্র বৎসর বি. সূর্যের নক্ষত্রপরিক্রমা অনুসারে গণনা করা বত্সর (এই বত্সর 365 দিন 6 ঘণ্টা 9 মিনিট 9.6 সেকেণ্ড হয়), sidereal year. নাক্ষত্রিকী বিণ. (স্ত্রী.) নক্ষত্রসম্পর্কিত; নক্ষত্রের হিসাব অনুযায়ী।

নাগকেশর

নাগকেশর, নাগেশ্বর বি. ফুলবিশেষ বা তার গাছ।

নাগদন্ত

নাগদন্ত বি. 1 হাতির দাঁত; 2 দেওয়ালে লাগানো পেরেক বা ছোট আলনা।

নাগপঞ্চমী

নাগপঞ্চমী বি. শ্রাবণ মাসের শুক্লপঞ্চমী বা আষাঢ় মাসের কৃষ্ণপঞ্চমী, যখন মনসাপূজা ও নাগপূজা হয়।

নাগপাশ

নাগপাশ বি. 1 পৌরাণিক অস্ত্রবিশেষ, বরুণের অস্ত্র যা ছাড়লে সাপ আড়াই প্যাঁচে বেঁধে ফেলে বলে বিশ্বাস; 2 (আল.) অতি দৃঢ় বন্ধন (সংসারের নাগপাশ)।

নাগরাজ

নাগরাজ বি. 1 অনন্ত বা বাসুকি নাগ; 2 ঐরাবত।