নাগাত

নাগাদ, [ nāgāda, ] (আঞ্চ) নাগাত অব্য. 1 অবধি, পর্যন্ত (কবে নাগাদ তুমি আসবে?); 2 আন্দাজ, আনুমানিক (বিকেল পাঁচটা নাগাদ বৃষ্টি আরম্ভ হয়েছিল)। [আ. লাগায়েত্]।

নাগাদ

নাগাদ, [ nāgāda, ] (আঞ্চ) নাগাত অব্য. 1 অবধি, পর্যন্ত (কবে নাগাদ তুমি আসবে?); 2 আন্দাজ, আনুমানিক (বিকেল পাঁচটা নাগাদ বৃষ্টি আরম্ভ হয়েছিল)। [আ. লাগায়েত্]।

নাগাড়ে

নাগাড়ে ক্রি-বিণ. অবিশ্রান্তভাবে, ক্রমাগতভাবে (এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে)।

নাগাড়

নাগাড় [ nāgāḍ় ] বিণ. ক্রমাগত, অবিশ্রান্ত (নাগাড় তিন মাস)। ☐ বি. ক্রম। [বাং. লাগ, লাগাড়]। নাগাড়ে ক্রি-বিণ. অবিশ্রান্তভাবে, ক্রমাগতভাবে (এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে)।

নাগরিকা

নাগরিকা1 [ nāgarikā1 ] বি. (স্ত্রী.) নগরের অধিবাসিনী, নাগরিকী। [সং. নাগরিক + বাং. আ]। নাগরিকা2 [ nāgarikā2 ] বি. নাগরী, প্রণয়িনী (‘আড়াল থেকে রঙ্গনিপুণ নাগরিকার প্রায়’: সু. দ.)। [সং. নাগর + ক + আ]।

নাগরী

নাগরী1 বি. (স্ত্রী.) 1 প্রণয়িনী; 2 রসিকা রমণী; 3 দেবনাগর অক্ষর (নাগরী লিপি)। ☐ বিণ. (স্ত্রী.) নগরবাসিনী; নগর সম্বন্ধীয়। [সং. নাগর + ঈ]। নাগরী2 [ nāgarī2 ] বি. দেবনাগর লিপি। [সং. নাগর + ঈ]।

নাগেশ্বর

নাগকেশর, নাগেশ্বর বি. ফুলবিশেষ বা তার গাছ।

নাক্ষত্র বৎসর

নাক্ষত্র বৎসর বি. সূর্যের নক্ষত্রপরিক্রমা অনুসারে গণনা করা বত্সর (এই বত্সর 365 দিন 6 ঘণ্টা 9 মিনিট 9.6 সেকেণ্ড হয়), sidereal year.