নাচানো

নাচানো ক্রি. 1 নাচ করানো; 2স্পন্দিত করানো; 3 হর্ষোত্ফুল্ল করানো; 4 উত্তেজিত করা; 5 দোলানো, নাড়ানো; (পা নাচানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

নাচাকোঁদা

নাচাকোঁদা বি. (ব্যঙ্গে) 1হাস্যকর বা অস্বাভাবিক অঙ্গভঙ্গি, বেমানান অঙ্গভঙ্গি; 2 অসার জাঁক বা বাগাড়ম্বর (নাচাকোঁদাই সার)।

নাচা

নাচা [ nācā ] ক্রি. 1 নৃত্য করা, নাচ করা (মেয়েটি ভালোই নাচে); 2 স্পন্দিত হওয়া (চোখ নাচছে); 3 আনন্দে উত্ফুল্ল হওয়া (‘হৃদয় আমার নাচে রে আজিকে’: রবীন্দ্র); 4 মেতে ওঠা (পরের কথায় নাচা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ নাচ্ + আ]। নাচাকোঁদা বি. (ব্যঙ্গে) 1হাস্যকর বা অস্বাভাবিক অঙ্গভঙ্গি, বেমানান অঙ্গভঙ্গি; 2 অসার জাঁক বা বাগাড়ম্বর (নাচাকোঁদাই সার)। নাচানো ক্রি. 1 নাচ করানো; 2স্পন্দিত করানো; 3 হর্ষোত্ফুল্ল করানো; 4 উত্তেজিত করা; 5 দোলানো, নাড়ানো; (পা নাচানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। নেচে ওঠা ক্রি. (আল.) উল্লসিত হওয়া। নাচতে নেমে ঘোমটা — কপট লজ্জা, বৃথা লজ্জা।

নাচনাচুনি

নাচন, নাচনি1, নাচনাচুনি1 বি. 1 নাচ করা, নাচা, নৃত্য; 2(বিদ্রূপে) হাস্যকর অঙ্গভঙ্গি (ওই নাচন দেখতে আর ভালো লাগে না)। নাচনি2, নাচনাচুনি2, বি. (স্ত্রী.) নর্তকী। ☐ বিণ. নাচের ভঙ্গিযুক্ত (নাচনি ছন্দ)।

নাগর

নাগর [ nāgara ] বি. 1 প্রণয়ী, প্রিয়জন, নায়ক (‘গোলকের পতি, রাধার নাগর’); 2 রসিক; 3 লম্পট পুরুষ; 4 দেবনাগর অক্ষর। ☐ বিণ. 1 নগরসম্বন্ধীয়, নাগরিক (নাগর স্বাচ্ছন্দ্য); 2 নগরে বাসকারী, নগরবাসী (নাগরজন)। [সং. নগর + অ]। নাগরী বি. (স্ত্রী.) 1 প্রণয়িনী; 2 রসিকা রমণী; 3 দেবনাগর অক্ষর (নাগরী লিপি)। ☐ বিণ. (স্ত্রী.) নগরবাসিনী; নগর সম্বন্ধীয়।

নাগী

নাগী, (বাং) নাগিনী স্ত্রী. নাগ।

নাচ

নাচ [ nāca ] বি. 1 নৃত্য (নাচের ভঙ্গি, নাচগান); 2 (বিদ্রূপে) হাস্যকর অঙ্গভঙ্গি, লাফালাফি। [প্রাকৃ. নচ্চ < সং. নৃত্য]। নাচউলি, নাচওয়ালি বি. 1 পেশাদার নর্তকী; 2 বাইজি। নাচঘর বি. 1 যেখানে বা যে ঘরে নাচ হয়; 2 রঙ্গমঞ্চ। নাচন, নাচনি1, নাচনাচুনি1 বি. 1 নাচ করা, নাচা, নৃত্য; 2(বিদ্রূপে) হাস্যকর অঙ্গভঙ্গি (ওই নাচন দেখতে আর ভালো লাগে না)। নাচনি2, নাচনাচুনি2, বি. (স্ত্রী.) নর্তকী। ☐ বিণ. নাচের ভঙ্গিযুক্ত (নাচনি ছন্দ)। নাচিয়ে বি. নর্তক। ☐ বিণ. নৃত্যকারী। নাচুনে বিণ. নাচে এমন, নৃত্যকারী।