ন নাড়ানাড়ি নাড়ানাড়ি বি. ক্রমাগত স্হান পরিবর্তন করা। ☐ ক্রি. সঞ্চালিত বা আন্দোলিত করা, সরানো-নড়ানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।
ন নাড়ামাঠ নাড়ামাঠ বি. যে মাঠে ধান কেটে নেবার পর কেবল নাড়া প়ড়ে আছে (‘পোড়ো-জমি-খড় নাড়া মাঠের ফাটল’: জী. দা)।
ন নাড়িজ্ঞান নাড়িজ্ঞান বি.1 নাড়ির স্পন্দন অনুভব করে রোগীর অবস্হা বিচারের ক্ষমতা; 2 (আল.) কোনো বিষয়ে সম্যক জ্ঞান বা ধারণা।