নাতনি

নাতিনি, নাতনি বি. (স্ত্রী.) পৌত্রী, দৌহিত্রী, পুত্রের বা পুত্রস্হানীয়ের কন্যা; কন্যার বা কন্যাস্হানীয়ার কন্যা।

নাতিনি

নাতিনি, নাতনি বি. (স্ত্রী.) পৌত্রী, দৌহিত্রী, পুত্রের বা পুত্রস্হানীয়ের কন্যা; কন্যার বা কন্যাস্হানীয়ার কন্যা।

নাতবউ

নাতিবউ, নাতবউ বি. নাতির স্ত্রী।

নাতিবউ

নাতিবউ, নাতবউ বি. নাতির স্ত্রী।

নাতিদীর্ঘ

নাতিদীর্ঘ বিণ. খুব দীর্ঘ নয় এমন (নাতিদীর্ঘ বক্তৃতা)।

নাতিদূর

নাতিদূর বি. বিণ. বেশি দূর নয় এমন (‘নাতিদূরে তর হাসি উন্মথে নীরবতা’: সু. দ)।

নাড়ির টান

নাড়ির টান, নাড়ির যোগ বি. জন্মসূত্রে মনের টান; সন্তানের প্রতি মায়ের স্নেহের টান।

নাড়ি

নাড়ি, নাড়ী [ nāḍ়i, nāḍ়ī ] বি. 1 ধমনি; 2 রক্তবাহী শিরা; 3 (আয়ু) বাত, পিত্ত কফ মানবদেহের এই তিন অবস্হাজ্ঞাপক ধমনি; 4গর্ভনাড়ি যার সঙ্গে ভ্রূণমধ্যস্হ বা নবজাত শিশু সংযুক্ত থাকে; 5 (তন্ত্রশাস্ত্রে) যে তিনটি পথে প্রাণবায়ু প্রবাহিত যথা ইড়া, পিঙ্গলা ও সুষুম্না; 6(বিরল) এক দণ্ড সময় বা ২৪ মিনিট। [সং. √ নল্ + ই]। নাড়ি কাটা ক্রি. সদ্যোজাত শিশুর গর্ভনাড়ি কাটা। নাড়িচক্র বি. তন্ত্রশাস্ত্রমতে ইড়া পিঙ্গলা প্রভৃতি ষোলোটি নাড়ির নাভিমূলে মিলনস্হান। নাড়ি-ছেঁড়া ধন বি. সন্তান। নাড়ি জ্বলা ক্রি. বি. ক্ষুধায় অস্হির হওয়া। নাড়িজ্ঞান বি.1 নাড়ির স্পন্দন অনুভব করে রোগীর অবস্হা বিচারের ক্ষমতা; 2 (আল.) কোনো বিষয়ে সম্যক জ্ঞান বা ধারণা। নাড়ি টেপা বিণ. কেবল নাড়ি টিপতেই জানে এমন, অনভিজ্ঞ (‘নাড়ীটেপা ডাকতার’: রবীন্দ্র)। নাড়ি...

নাড়া বাঁধা

নাড়া বাঁধা [ nāḍ়ā bān̐dhā ] ক্রি. 1 (বিশেষত সংগীতে) গুরু বা ওস্তাদের কাছে শিক্ষানবিশি শুরু করা; 2 সাধুসন্ন্যাসীর চেলা হওয়া। [হি. নাড়া (=সুতো), সংগীতের শিষ্যদের কবজিতে গুরুর লাল সুতো বাঁধার রীতি থেকে]।

নাড়াচাড়া

নাড়াচাড়া বি. ক্রি. 1 ঘাঁটাঘাঁটি (কাগজপত্র নাড়াচাড়া করা); 2 সঞ্চালন; 3 সরানো, স্হানচ্যুত করা (রোগীকে নাড়াচাড়া করা ঠিক নয়); 4 বারবার বিচার বা ভাবনাচিন্তা (মনে মনে ব্যাপারটা নাড়াচাড়া করে দেখলাম)।