নাদি

নাদি বি. 1 পশুর বিষ্ঠা বা মল; 2 ছাগল, ইঁদুর প্রভৃতি ছোটো প্রাণীর মল।

নাতিশীতোষ্ণ

নাতিশীতোষ্ণ বিণ. বেশি ঠাণ্ডাও নয়, বেশি গরমও নয় এমন, ঠাণ্ডা-গরম কোনোটিই বেশি নয় এমন।

নাতিশীতোষ্ণমণ্ডল

নাতিশীতোষ্ণমণ্ডল বি. উত্তর বা দক্ষিণ হিমমণ্ডল ও গ্রীষ্মমণ্ডলের মধ্যবর্তী অঞ্চল, যেখানে শীত বা গরম কোনোটিই প্রবল নয়, temperate zone.

নাতি

নাতি1 [ nāti1 ] বি. 1 পৌত্র, পুত্রের পুত্র; 2 দৌহিত্র, কন্যার পুত্র; 3 পুত্রস্হানীয়ের বা কন্যাস্হানীয়ার পুত্র। [সং. নপ্তৃ]। নাতিজামাই, নাত-জামাই বি. নাতনির স্বামী। নাতিনি, নাতনি বি. (স্ত্রী.) পৌত্রী, দৌহিত্রী, পুত্রের বা পুত্রস্হানীয়ের কন্যা; কন্যার বা কন্যাস্হানীয়ার কন্যা। নাতিবউ, নাতবউ বি. নাতির স্ত্রী। নাতি2 [ nāti2 ] বিণ-বিণ. অনতি, অনধিক, বেশি নয় এমন (নাতিশীতোষ্ণ, নাতিদীর্ঘ, নাতিস্হূল)। [সং. ন + অতি]। নাতিদীর্ঘ বিণ. খুব দীর্ঘ নয় এমন (নাতিদীর্ঘ বক্তৃতা)। নাতিদূর বি. বিণ. বেশি দূর নয় এমন (‘নাতিদূরে তর হাসি উন্মথে নীরবতা’: সু. দ)। নাতিশীতোষ্ণ বিণ. বেশি ঠাণ্ডাও নয়, বেশি গরমও নয় এমন, ঠাণ্ডা-গরম কোনোটিই বেশি নয় এমন। নাতিশীতোষ্ণমণ্ডল বি. উত্তর বা দক্ষিণ হিমমণ্ডল ও গ্রীষ্মমণ্ডলের মধ্যবর্তী অঞ্চল, যেখানে শীত বা গরম কোনোটিই প্রবল নয়, temperate zone.

নাড়ুগোপাল

নাড়ুগোপাল বি. 1 এক হাতে নাড়ু নিয়ে হামাগুড়ি দেবার ভঙ্গিতে বালক শ্রীকৃষ্ণ; 2 গোলমাল চেহারার শিশু।

নাড়ু

নাড়ু [ nāḍ়u ] বি. গোলাকার মিঠাইবিশেষ। [< বাং. লাড়ু < সং. ল়ড্ডুক। তু. হি. লাড্ডু]। নাড়ুগোপাল বি. 1 এক হাতে নাড়ু নিয়ে হামাগুড়ি দেবার ভঙ্গিতে বালক শ্রীকৃষ্ণ; 2 গোলমাল চেহারার শিশু।

নাড়ি কাটা

নাড়ি কাটা ক্রি. সদ্যোজাত শিশুর গর্ভনাড়ি কাটা।

নাড়িচক্র

নাড়িচক্র বি. তন্ত্রশাস্ত্রমতে ইড়া পিঙ্গলা প্রভৃতি ষোলোটি নাড়ির নাভিমূলে মিলনস্হান।