নাদ
নাদ1 [ nāda1 ] বি. 1 শব্দ, ধ্বনি (শঙ্খের নাদ); 2 গর্জন (সিংহনাদ)। [সং. √ নদ্ + অ]। নাদবিন্দু বি. চন্দ্রবিন্দু। নাদা ক্রি. (কাব্যে) গর্জন করা (‘নাদে কাদম্বিনী’: মধু)। নাদিত বিণ. ধ্বনিত, শব্দিত। নাদী (-দিন্) বিণ. গর্জনকারী, শব্দকারী। বি. স্ত্রী. নাদিনী। নাদ2 [ nāda2 ] বি. ঘোড়া হাতি প্রভৃতি পশুর মল বা বিষ্ঠা। [দেশি]।