নাম

নাম [ nāma ] (-মন্) বি. 1 যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় জানা যায়, আখ্যা বা সংজ্ঞা (নাম রাখা, নাম দেওয়া, লোকের নাম, জিনিসের নাম); 2 খ্যাতি (নামডাক, এ কাজে কোনো নাম নেই, সে বেশ নাম করেছে); 3 পরিচয় (নামহীন, গোত্রহীন); 4 স্মরণ (আজই তোমার নাম করছিলাম); 5 উল্লেখ (‘বিয়ের নামে নেচে ওঠে’: দীনবন্ধু); 6 ইষ্টদেবতার নাম (নাম জপ করে); 7 শপথ, দোহাই, দিব্যি (ধর্মের নামে বলছি); 8 অজুহাত (কাজের নামে ছুটি নিয়েছে); 9 পরিচয়ে বা বর্ণনায় কিন্তু আসলে নয় (নামেই নেতা); 1০ আভাসমাত্র, যত্কিঞ্চিত্, অতি সামান্য পরিমাণ (কাজের নাম নেই, নামমাত্র); 11 (ব্যাক.) বিভক্তিহীন (বস্তুবাচক বা বস্তুর বিশেষণবাচক) শব্দ। [সং. নামন্ তু. ফা. নাম]। নাম করা ক্রি. 1 স্মরণ বা উল্লেখ করা (যাওয়ার নামই করে না); 2 খ্যাতি অর্জন করা। নামকরণ বি. শিশু বা...

নাভিপদ্ম

নাভিপদ্ম বি. 1 পদ্মসদৃশ নাভি; 2 (তন্ত্রে) নাভিস্হ পদ্ম বা মণিপুরচক্র।

নাভিশ্বাস

নাভিশ্বাস বি. 1 মুমূর্ষু ব্যক্তির শ্বাসের ঊর্ধ্বমুখী টান; 2 (আল.) মৃত্যুযন্ত্রণা; 3 শেষ অবস্হা (ব্যাবসার এখন নাভিশ্বাস উঠেছে)।

নাভি

নাভি [ nābhi ] বি. 1 পেটের মাঝখানে ছোটো আবর্তবিশেষ, নাই; 2 চক্রের কেন্দ্রাংশ। [সং. √ নহ্ + ই]। নাভিকুণ্ডল, নাভিকুণ্ডলী বি. নাভি, নাভির গোল আবর্ত বা চক্র। নাভিচক্র বি. নাভিতে অবস্হিত মণিপুরচক্র। নাভিপদ্ম বি. 1 পদ্মসদৃশ নাভি; 2 (তন্ত্রে) নাভিস্হ পদ্ম বা মণিপুরচক্র। নাভিশ্বাস বি. 1 মুমূর্ষু ব্যক্তির শ্বাসের ঊর্ধ্বমুখী টান; 2 (আল.) মৃত্যুযন্ত্রণা; 3 শেষ অবস্হা (ব্যাবসার এখন নাভিশ্বাস উঠেছে)।

নামো

নাবাল, (আঞ্চ) নাবো, (আঞ্চ) নামো [ nābāla, (āñca) nābō, (āñca) nāmō ] বিণ. 1 নিচু, নিম্ন (নাবাল জমি); 2 ঢালু (নাবাল পথ)। [বাং. নামা (নাবা) + ল, ও]।

নাবো

নাবাল, (আঞ্চ) নাবো, (আঞ্চ) নামো [ nābāla, (āñca) nābō, (āñca) nāmō ] বিণ. 1 নিচু, নিম্ন (নাবাল জমি); 2 ঢালু (নাবাল পথ)। [বাং. নামা (নাবা) + ল, ও]।

নাবাল

নাবাল, (আঞ্চ) নাবো, (আঞ্চ) নামো [ nābāla, (āñca) nābō, (āñca) nāmō ] বিণ. 1 নিচু, নিম্ন (নাবাল জমি); 2 ঢালু (নাবাল পথ)। [বাং. নামা (নাবা) + ল, ও]।

নাবানো

নাবা, নাবানো [ nābā, nābānō ] যথাক্রমে নামা ও নামানো -র আঞ্চ. রূপ।

নাবা

নাবা, নাবানো [ nābā, nābānō ] যথাক্রমে নামা ও নামানো -র আঞ্চ. রূপ।