নামানো

নামানো ক্রি. 1 অবতরণ করানো, নীচে আনা (বোঝাটা নামাও, কাঁধ থেকে নামাও); 2 রান্না শেষ করা (ভাত-ডাল নামিয়েছি); 3 কমানো (এ ওষুধ জ্বর নামাবে, তোমার গলাটা নামাও); 4 অধোগতি করা; 5 প্রবৃত্ত করানো (তাকে আসরে নামানো যাবে না); 6 উদরাময় বা দাস্ত করানো (পেট নামানো); বিদূরিত করানো, তাড়ানো (ঘাড়ের ভূত নামানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

নামা

নামা1 [ nāmā1 ] বি. 1 পত্রলিখন (ওকালতনামা); 2 প্রমাণপত্র, দলিল (চুক্তিনামা); 3 বিবরণ বা ইতিহাস (শাহনামা, বাবরনামা)। [ফা. নামহ্]। নামা2 [ nāmā2 ] বিণ. নামযুক্ত, নামবিশিষ্ট (খ্যাতনামা, অজ্ঞাতনামা = অজ্ঞাত আছে নাম যার)। [সং. নামন্]। স্ত্রী. নাম্নী। নামা3 [ nāmā3 ] ক্রি. 1 উপর থেকে নীচে আসা, অবতরণ করা (দোতলা থেকে নামা, ছাদ থেকে নামা); 2 ভিতর থেকে বাইরে আসা (গাড়ি থেকে নামা); 3 ঝোঁকা, অবনত হওয়া (ছাদটা নেমে এসেছে); 4 রান্না শেষ হওয়া (ভাত নেমেছে?); 5 হ্রাস পাওয়া, কমা (তাপ নেমেছে, জিনিসের দর নেমেছে); 6 (বৃষ্টি) শুরু হওয়া (বৃষ্টি নেমেছে); 7 ঢলে পড়া (সূর্য পশ্চিমে নেমেছে, ‘সূর্য নামে অস্তাচলে’: রবীন্দ্র); 8নৈতিক অবনতি হওয়া (সে অনেক নেমে গেছে); 9 দাস্ত হওয়া (পেট নেমেছে); 1০ সকলের সামনে হাজির হওয়া (এবার সে আসরে নামবে); 11প্রবৃত্ত হওয়া (কাজে নামা, যুদ্ধে নামা); 12 প্রবেশ করা (জলে নামা)।...

নামতা

নামতা [ nāmatā ] বি. (গণি.) গুণনের অর্থাত্ গুণের ফলসংবলিত তালিকা, গুণের ধারাবাহিক তালিকা। [< সং. নামপত্র?]।

নামঞ্জুর

নামঞ্জুর [ nāmañjura ] বিণ. অগ্রাহ্য, বাতিল, অনুমতি দেওয়া হয়নি এমন (আবেদন নামঞ্জুর হয়েছে)। [বাং. ফা. না + আ. মঞ্জুর]।

নামক

নামক [ nāmaka ] বিণ. নামবিশিষ্ট, নামযুক্ত, নামধেয় (দশরথ নামক রাজা)। [সং. নামন্ + ক (সমাসান্ত)]।

নাম করা

নাম করা ক্রি. 1 স্মরণ বা উল্লেখ করা (যাওয়ার নামই করে না); 2 খ্যাতি অর্জন করা।

নামকরণ

নামকরণ বি. শিশু বা প্রতিষ্ঠানাদির নাম দেওয়া; আখ্যান।