নারকী

নারকী1 [ nārakī1 ] (-কিন্) বিণ. 1 নরকভোগী; 2 নরকে গতি হবার উপযুক্ত (নারকী পাপী); 3 পাতকী, পাপী, পাপ করে এমন। [সং. নারক + ইন্]। বিণ. (স্ত্রী.) নারকিনী। নারকী2 [ nārakī2 ] বিণ. স্ত্রী. নারক।  

নারক

নারক [ nāraka ] বিণ. 1 নরকসম্বন্ধীয় (নারক জীবন); 2 নরকস্থ (নারক কীট)। ☐ বি. 1 নরক; 2 দুঃখভোগের স্হান। [সং. নরক + অ]। বিণ. স্ত্রী. নারকী।

নায়েবি

নায়েবি বি. নায়েবের পদ বা বৃত্তি, নায়েবসুলভ আচরণ। ☐ বিণ. নায়েব বা তার পদ বা বৃত্তিসংক্রান্ত।

নায়েব

নায়েব [ nāẏēba ] বি. 1 জমিদারের উচ্চপদস্হ কর্মচারীবিশেষ; 2 প্রতিনিধি; 3 অধস্তন কর্মচারী (নায়েবমুনশি)। [আ. নায়ব্]। নায়েবি বি. নায়েবের পদ বা বৃত্তি, নায়েবসুলভ আচরণ। ☐ বিণ. নায়েব বা তার পদ বা বৃত্তিসংক্রান্ত।

নায়িকা

নায়িকা বিণ. বি. (স্ত্রী.) 1 নায়ক -এর স্ত্রীলিঙ্গ; 2 নেত্রী; কর্ত্রী; 3 পরিচালিকা; 4 প্রধানা; 5 ভগবতীর অষ্টশক্তি যথা উগ্রচণ্ডা প্রচণ্ডা চামুণ্ডা প্রভৃতি।

নায়ক

নায়ক [ nāẏaka ] বিণ. বি. 1 নেতা (দেশনায়ক); 2 পরিচালক (ষড়যন্ত্রের নায়ক); 3 সর্দার, প্রধান (দলনায়ক); 4 অগ্রণী। ☐ বি. 1কণ্ঠহারের লকেট; 2 গল্প-উপন্যাস বা নাটকের প্রধান যে চরিত্রকে কেন্দ্র করে কাহিনী অগ্রসর হয় (উপন্যাসের নায়ক); 3 প্রণয়ী পুরুষ; 4(আল.) কাব্য নাটকাদির প্রধান চরিত্র। [সং. √ নী + অক]। নায়িকা বিণ. বি. (স্ত্রী.) 1 নায়ক -এর স্ত্রীলিঙ্গ; 2 নেত্রী; কর্ত্রী; 3 পরিচালিকা; 4প্রধানা; 5 ভগবতীর অষ্টশক্তি যথা উগ্রচণ্ডা প্রচণ্ডা চামুণ্ডা প্রভৃতি।

নামী

নামী [ nāmī ] বিণ. নামজাদা, বিখ্যাত (নামী লোক)। [সং. নাম + ইন্]।

নামাবলি

নামাবলি, (বর্জি.) নামাবলী [ nāmābali, (barji.) nāmābalī ] বি. 1 দেবতার নামাঙ্কিত উত্তরীয়বিশেষ; 2 নামের তালিকা। [সং. নাম + আবলি]।

নামান্তর

নামান্তর [ nāmāntara ] বি. 1 অন্য নাম (নামান্তর গ্রহণ করা); 2 পার্থক্য কেবল নামেই (এ তো পীড়নেরই নামান্তর)। [সং. নাম + অন্তর]।

নামাঙ্কিত

নামাঙ্কিত [ nāmāṅkita ] বিণ. 1 নাম আঁকা লেখা বা খোদাই করা আছে এমন (তাঁর নামাঙ্কিত খাম আমি কেন নেব?); 2 নামযুক্ত; 3 স্বাক্ষরিত (নামাঙ্কিত সিলমোহর)। [সং. নাম + অঙ্কিত]।