নারিকেল
নারিকেল, (কথ্য) নারকেল, নারকোল [ nārikēla, (kathya) nārakēla, nārakōla ] বি. সুস্বাদু জলে ও শাঁসে পূর্ণ এবং কঠিন আবরণযুক্ত ফলবিশেষ বা তার গাছ। [সং. নারিকের, নারিকেল]। নারিকেল তৈল, নারকেল তেল বি. নারকেলের শাঁস থেকে প্রস্তুত তেলবিশেষ। নারিকেলভস্ম বি. নারকেল থেকে প্রস্তুত কবিরাজি ওষুধবিশেষ। নারিকেলি, (কথ্য) নারকেলি, নারকোলি, নারকুলে বিণ. নারকেলের আকৃতিবিশিষ্ট (নারকেলি বেল, নারকোলি কুল)।
নারায়ণক্ষেত্র
নারায়ণক্ষেত্র বি. গঙ্গাপ্রবাহ থেকে চার হাত বিস্তৃত তীরভূমি বা উক্ত তীরভূমি কল্পনা করে রচিত ভূমি, যেখানে মুমূর্ষু হিন্দুদের স্হাপন করা হয়।