নাস্তা

নাস্তা, নাশতা [ nāstā, nāśatā ] বি. 1 প্রাতরাশ, সকালের জলখাবার; 2 জলখাবার। [ফা. নাশতা]।

নাসিক্য

নাসিক্য [ nāsikya ] বিণ. অনুনাসিক, নাকের সাহায্যে উচ্চারিত; নাসাজাত (নাসিক্য ধ্বনি)। [সং. নাসিকা + য]।

নাসিকা

নাসিকা [ nāsikā ] বি. নাসা, নাক। [সং. নাসা + ক (স্বার্থে) + আ (স্ত্রী)]।

নাসিক

-নাসিক [ -nāsika ] বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে ‘নাসিকা’ শব্দের রূপ (উন্নাসিক)। [সং. নাসিকা (সমাসান্ত)]।

নাসারন্ধ্র

নাসারন্ধ্র বি. নাকের ভিতরের শ্বাসপ্রশ্বাসের ছিদ্রদ্বয়, নাকের ফুটো।

নালিকা

নালিকা বি. পদ্মের ডাঁটা বা নাল।

নালিক

নালিক [ nālika ] বি. 1 (কামান বা বন্দুকের মতো) নলযুক্ত প্রাচীন অস্ত্রবিশেষ; 2 পদ্মের ডাঁটা বা নাল। [সং. নাল + ইক]। নালিকা বি. পদ্মের ডাঁটা বা নাল।

নালি ঘা

নালি ঘা বি. শোষযুক্ত ঘা, পচা ঘা, দুষ্টক্ষত, sinus.

নাল

নাল1 [ nāla1 ] বি. 1 শিরা; 2 নল; 3 পদ্মের ফাঁপা ডাঁটা; 4 পদ্ম বা শালুক। [সং. √ নল্ + অ]। নাল2 [ nāla2 ] বি. ঘোড়া প্রভৃতি ভারবাহী পশুর খুরে লাগাবার লৌহফলকবিশেষ। [আ. নাল্]। নাল3 [ nāla3 ] বি. লালা, থুতু। [সং. লালা]।

নাশক

নাশক বিণ. বিনাশকারী (তিমিরনাশক)।