নাসা

নাসা [ nāsā ] বি. 1 নাসিকা, নাস (‘নাসায় অগ্নি স্ফুরিছে যাহার’: প্রেমেন্দ্র); 2 নাকের ভিতরের ব্রণ। [সং. √ নাস্ + অ + আ (স্ত্রী)]। নাসারন্ধ্র বি. নাকের ভিতরের শ্বাসপ্রশ্বাসের ছিদ্রদ্বয়, নাকের ফুটো।

নাসদানি

নাসদান, নাসদানি বি. নস্য রাখার ছোট পাত্র, নস্যির ডিবে।

নাসদান

নাসদান, নাসদানি বি. নস্য রাখার ছোট পাত্র, নস্যির ডিবে।

নাস

নাস1 [ nāsa1 ] বি. 1 নস্য; 2 নস্যের মতো টেনে নেবার জিনিস (জলের নাস)। [সং. নস্য]। নাসদান, নাসদানি বি. নস্য রাখার ছোট পাত্র, নস্যির ডিবে। নাস2 [ nāsa2 ] বি. নাক (ছিন্ননাস)। [সং. নাসা]।

নাশবন্দি

নাশবন্দি [ nāśa-bandi ] বি. পুরুষের নির্বীজীকরণের অস্ত্রোপচার। [হি.]।

নাশপাতি

নাশপাতি [ nāśa-pāti ] বি. আপেলজাতীয় ফলবিশেষ, pear. [ফা. নাশপাতী]।

নাস্তিমান

নাস্তিমান, নাস্তিমান্ (-মত্) বি. বিত্তহীন বা রিক্ত ব্যক্তি, have-nots. ☐ বিণ. বিত্তহীন।

নাস্তি

নাস্তি [ nāsti ] ক্রি. নেই (ঘরে চাল নাস্তি)। ☐ বি. সত্তাহীনতা, অবিদ্যমানতা (‘সম্মুখে নিখিল নাস্তি’: সু. দ; অস্তিনাস্তি জানি না)। [সং. ন + অস্তি]। নাস্তিমান, নাস্তিমান্ (-মত্) বি. বিত্তহীন বা রিক্ত ব্যক্তি, have-nots. ☐ বিণ. বিত্তহীন।

নাস্তানাবুদ

নাস্তানাবুদ [ nāstā-nābuda ] বিণ. পর্যুদস্ত, নাজেহাল, লাঞ্ছিত (মামলায় নাস্তানাবুদ)। [ফা. নীস্ত্ + নবুদ্]।

নাশতা

নাস্তা, নাশতা [ nāstā, nāśatā ] বি. 1 প্রাতরাশ, সকালের জলখাবার; 2 জলখাবার। [ফা. নাশতা]।