ন নেংচানো নেংচা, নেংচানো [ nēñcā, nēñcānō ] যথাক্রমে লেংচা বা ল্যাংচা এবং লেংচানো বা ল্যাংচানো -র কথ্য রূপ।
ন নেংচা নেংচা, নেংচানো [ nēñcā, nēñcānō ] যথাক্রমে লেংচা বা ল্যাংচা এবং লেংচানো বা ল্যাংচানো -র কথ্য রূপ। নেংচে চলা ক্রি. বি. খুঁড়িয়ে চলা বা হাঁটা।
ন নৃশংস নৃশংস [ nṛśaṃsa ] বিণ. 1 নিষ্ঠুর (নৃশংস হত্যাকাণ্ড); 2 হিংস্র। [সং. নৃ + √ শন্স্ + অ]। বি. নৃশংসতা।
ন নৃপ নৃপ, নৃপতি [ nṛpa, nṛpati ] বি. রাজা, নরপতি। [সং. নৃ + √ পা + অ, নৃ + পতি]। নৃপবর, নৃপমণি বি. ভূপতিশ্রেষ্ঠ, শ্রেষ্ঠ রাজা। নৃপাসন বি. সিংহাসন।