নিঃ
নিঃ [ niḥ ] (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ। [সং.]। নিঃক্ষেত্র, নিঃক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)। নিঃশক্তি বিণ. শক্তিহীন। নিঃশঙ্ক বিণ. ভয়হীন, নির্ভীক। নিঃশত্রু বিণ. শত্রুহীন। নিঃশব্দ বিণ. শব্দহীন, নীরব। নিঃশরণ বিণ. আশ্রয়হীন, অসহায়। নিঃশর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional, নিঃশেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ (‘পেয়েছ নিঃশেষ অধিকার’: রবীন্দ্র)। নিঃশোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)। নিঃশোক বিণ. শোকহীন, শোক নেই যার। নিঃশ্বসন বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগ ও গ্রহণ। নিঃশ্বাস বি. 1শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)। নিঃশ্মশ্রু বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন। নিঃশ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান। নিঃসংকোচ বিণ. কুণ্ঠাহীন। ☐ বি. কুণ্ঠাহীনতা। নিঃসংজ্ঞ বিণ. সংজ্ঞাহীন, অচেতন। নিঃসংশয়,...