নিঃশোষিত

নিঃশোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)।

নিঃশোক

নিঃশোক বিণ. শোকহীন, শোক নেই যার।

নিঃসারণ

নিঃসারণ বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন।

নিঃসীম

নিঃসীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)।

নিঃসৃত

নিঃসৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)।

নিঃস্পৃহ

নিঃস্পৃহ বিণ. বাসনাহীন, নিরাসক্ত। বি. নিঃস্পৃহতা।

নিঃস্ব

নিঃস্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র।