নিঃক্ষেত্র

নিঃক্ষেত্র, নিঃক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)।

নিঃশর্ত

নিঃশর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional,

নিঃশেষ

নিঃশেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ (‘পেয়েছ নিঃশেষ অধিকার’: রবীন্দ্র)।

নিঃশ্রেয়ন

নিঃশ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান।

নিঃসংকোচ

নিঃসংকোচ বিণ. কুণ্ঠাহীন। ☐ বি. কুণ্ঠাহীনতা।