নিকুঞ্জবন

নিকুঞ্জকানন, নিকুঞ্জবন বি. লতায় ছাওয়া গৃহযুক্ত বন, নিকুঞ্জযুক্ত বন।

নিকুঞ্জকানন

নিকুঞ্জকানন, নিকুঞ্জবন বি. লতায় ছাওয়া গৃহযুক্ত বন, নিকুঞ্জযুক্ত বন।

নিকুঞ্জ

নিকুঞ্জ [ nikuñja ] বি. উদ্যানে বা বনে লতাপাতায় ঢাকা বা ছাওয়া গৃহ বা গৃহাকার স্হান, লতাগৃহ (‘দেখা দাও দেহ মন ভরে মম নিকুঞ্জবনে’: রবীন্দ্র)। [সং. নি + √ গুঞ্জ্(গ=ক) + অ] নিকুঞ্জকানন, নিকুঞ্জবন বি. লতায় ছাওয়া গৃহযুক্ত বন, নিকুঞ্জযুক্ত বন।

নিকুচি

নিকুচি [ nikuci ] বি. (সচ. কথ্য) দফারফা, নিকাশ, শেষ (খেলার নিকুচি করে ছাড়ব)। [তু. সং. নিকুঞ্চিত (অল্পসূচক)]।

নিকি

নিকি, (বর্জি.) নিকী [ niki, (barji.) nikī ] বি. 1 ছোট উকুন; 2 উকুনের ডিম। [সং. লিক্ষা]।

নিকাশি

নিকাশি বিণ. 1 চূড়ান্ত হিসাবসংক্রান্ত (নিকাশি কাগজপত্র); 2 বহির্গমনের উপযোগী বা বহির্গমনসংক্রান্ত (জলনিকাশি ব্যবস্হা)।

নিকাশ

নিকাশ [ nikāśa ] বি. 1 নিষ্কাশন (জলনিকাশ); 2 নির্গমন (জল নিকাশের পথ); 3 শেষ, সমাপন (হিসাবনিকাশ); 4 বিনাশ, ধ্বংস (শত্রু নিকাশ করা); 5 অবসান (দফা নিকাশ)। [সং. নিষ্কাশ]। নিকাশি বিণ. 1 চূড়ান্ত হিসাবসংক্রান্ত (নিকাশি কাগজপত্র); 2 বহির্গমনের উপযোগী বা বহির্গমনসংক্রান্ত (জলনিকাশি ব্যবস্হা)।

নিকালো

নিকালো অনু-ক্রি বেরিয়ে যাও, দূর হও (এখান থেকে নিকালো)।

নিকারি

নিকারি [ nikāri ] বি. মুসলমান মত্সব্যবসায়ী সম্প্রদায়বিশেষ। [দেশি]।

নিকার

নিকার [ nikāra ] বি. 1 অপমান, অবমাননা, লাঞ্ছনা; 2 তিরস্কার; 3 পরাজয়; 4 ধান ঝাড়াই। [সং. নি + √ কৃ + অ]।