নিক্বণ

নিক্বণ [ nikbaṇa ] বি. বীণা, নূপুর প্রভৃতির তীক্ষ্ণ ও মধুর ধ্বনি বা ঝংকার (নূপুরনিক্বণ)। [সং. নি + ক্বণ্ + অ]।

নিক্তি

নিক্তি [ nikti ] বি. সূক্ষ্ম পরিমাপের জন্য ক্ষুদ্র তুলাদণ্ডবিশেষ; সোনারুপো ইত্যাদি নিখুঁত ওজন করার তুলাদণ্ডবিশেষ। [দেশি]।

নিকেল

নিকেল [ nikēla ] বি. রুপালিসাদা রঙের ধাতুবিশেষ বা তার প্রলেপ। [ইং. nickel]।

নিকেত

নিকেতন, নিকেত [ nikētana, nikēta ] বি. আলয়, আবাস, গৃহ (‘মন চল নিজ নিকেতনে’)। [সং. নি + √ কিত্ + অন, অ]।

নিকেতন

নিকেতন, নিকেত [ nikētana, nikēta ] বি. আলয়, আবাস, গৃহ (‘মন চল নিজ নিকেতনে’)। [সং. নি + √ কিত্ + অন, অ]।

নিকৃষ্ট

নিকৃষ্ট [ nikṛṣṭa ] বিণ. 1 অপকৃষ্ট, খারাপ; 2 জঘন্য। [সং. নি + √ কৃষ্ + ত]। বি. নিকৃষ্টতা।

নিকৃন্তন

নিকৃন্তন [ nikṛntana ] বি. ছেদন; কর্তন, কাটা। [সং. নি + √ কৃত্ (কৃন্ত্) + অন]।

নিকৃত

নিকৃত [ nikṛta ] বিণ. 1 পরাভূত; 2 অপমানিত; 3 তিরস্কৃত; 4 নিপীড়িত। ☐ বি. 1 পরাভব; 2 অপমান, লাঞ্ছনা, অবমাননা; 3 তিরস্কার; 4 নিপীড়ন। [সং. নি + √ কৃ + ত]।

নিকুম্ভিলা

নিকুম্ভিলা [ nikumbhilā ] বি. (রামায়ণে) 1 লঙ্কার পশ্চিম দিকের গুহাবিশেষ; 2 লঙ্কার রাক্ষসদের কুলদেবতাবিশেষ; 3 রাবণপুত্র ইন্দ্রজিতের অনুষ্ঠিত যজ্ঞবিশেষ। [< সং. নিকুম্ভ (মনিয়ের-উইলিয়ামস)]।