ন নিখাদ নিখাদ1 [ nikhāda1 ] বি. (সংগীতে) স্বরগ্রামের সপ্তম সুর, নিষাদ, ‘নি’ সুর। [সং. নিষাদ]। নিখাদ2 [ nikhāda2 ] বিণ. খাদহীন, ভেজালহীন, বিশুদ্ধ (নিখাদ সোনা)। [বাং. নি + খাদ]।
ন নিখরচা নিখরচা [ nikharacā ] বি. বিনামূল্য, মাগনা। ☐ বিণ. যাতে মূল্য লাগে না, খরচহীন (নিখরচা বেড়ানো)। নিখরচায় ক্রি-বিণ. বিনা ব্যয়ে, মাগনা (বেশ নিখরচায় বেড়িয়ে এলে)। [বাং. নি + খরচা]। নিখরচে বিণ. ব্যয়কুণ্ঠ, কৃপণ।
ন নিক্ষেপ নিক্ষেপ [ nikṣēpa ] বি. 1 ক্ষেপণ, ছুড়ে দেওয়া বা ফেলা (শরনিক্ষেপ); 2 সম্মুখে স্হাপন (পদনিক্ষেপ); 3 ত্যাগ; 4 অর্পণ। [সং. নি + √ ক্ষিপ্ + অ]। নিক্ষেপক বিণ. নিক্ষেপকারী। নিক্ষেপণ বি. নিক্ষেপ। নিক্ষেপা ক্রি. (কাব্যে) নিক্ষেপ করা।
ন নিক্ষিপ্ত নিক্ষিপ্ত [ nikṣipta ] বিণ. 1 নিক্ষেপ করা বা ছুড়ে ফেলা হয়েছে এমন (দূর থেকে নিক্ষিপ্ত বাণ); 2 বর্জিত, পরিত্যক্ত; 3 বন্ধকরূপে রাখা হয়েছে এমন; 4 গচ্ছিত। [সং. নি + √ ক্ষিপ্ + ত]।
ন নিক্ষত্র নিক্ষত্র [ nikṣatra ] বিণ. ক্ষত্রিয়হীন। [সং. নিঃক্ষত্র]। নিক্ষত্রা ক্রি. (সচ. কাব্যে) ক্ষত্রিয়হীন করা।