নিঙড়া

নিঙড়া, নিঙড়ানো [ niṅaḍ়ā, niṅaḍ়ānō ] যথাক্রমে নিংড়া ও নিংড়ানো -র বর্জি. বানান।

নিঘণ্টু

নিঘণ্টু [ nighaṇṭu ] বি. 1 নির্ঘণ্ট, সূচি; 2 অভিধান; 3 যাস্কপ্রণীত বৈদিক অভিধান। [সং. নি + √ ঘট্ (ঘটি) + উ]।

নিগ্রো

নিগ্রো [ nigrō ] বি. (মূলত আফ্রিকার) কৃষ্ণকায় মানুষ। [ইং. negro]।

নিগ্রহ

নিগ্রহ [ nigraha ] বি. 1 দমন, শাসন (শত্রুনিগ্রহ); 2 অত্যাচার, পীড়ন (অসুরদের হাতে দেবতাদের নিগ্রহ); 3 কষ্ট, খোয়ার; 4 নিরোধ, সংযম (ইন্দ্রিয় নিগ্রহ)। [সং. নি + √ গ্রহ্ + অ]। নিগ্রাহক বি. বিণ. নিগ্রহকারী।

নিগৃহীত

নিগৃহীত [ nigṛhīta ] বিণ. 1 দণ্ড বা শাস্তি ভোগ করেছে এমন; 2 লাঞ্ছিত, অপমানিত। [সং. নি + √ গ্রহ্ + ত]।

নিগূঢ়

নিগূঢ় [ nigūḍh় ] বিণ. 1 একান্ত গুপ্ত; 2 দুর্জ্ঞেয় (নিগূঢ় রহস্য); 3 জটিল; 4 রহস্যময়; 5 অতি গভীর (নিগূঢ় সৌন্দর্য, নিগূঢ়, ঐক্য)। [সং. নি + √ গুহ্ + ত]।

নিগীর্ণ

নিগীর্ণ [ nigīrṇa ] বিণ. 1 গিলে ফেলা হয়েছে এমন, গলাধঃকৃত; 2 ভক্ষিত। [সং. নি + √ গৃ + ত]।

নিগার

নিগার [ nigāra ] বি. (সচ. অবজ্ঞায়) নিগ্রোজাতির মানুষ, কাফ্রি। [ইং. nigger]।

নিগামানি

নিগাবানি, নিগামানি বি. 1 পাহারাদারি; 2 তত্ত্বাবধান।