নিছনি

নিছনি, (আঞ্চ) নিছুনি [ nichani, (āñca) nichuni ] বি. 1 বিবাহে স্ত্রী-আচারের অঙ্গবিশেষ (নিছনি ডালা); 2 বালাই, অমঙ্গল; 3 লাবণ্য, কমনীয়তা; 4 প্রসাধন, অঙ্গসজ্জা; 5 উপহার, অর্ঘ্য (‘দিতে চাই যৌবন নিছনি’: অনন্ত আচার্য); 6 তুলনা। [ প্রাকৃ. নেঞোছন]। নিছানো ক্রি. 1 পূজা বা উত্সর্গ করা; 2 ভক্তিভরে মুছে দেওয়া (‘নীরব নিশি তব চরণ নিছায়ে’: রবীন্দ্র)।

নিছক

নিছক [ nichaka ] বিণ. 1 অমিশ্র, অবিমিশ্র, খাঁটি, নির্ভেজাল (নিছক কৌতুক, নিছক রসিকতা); 2 কেবল, নিতান্ত (নিছক খেলা, নিছক সময় নষ্ট)। [বাং. তু. হি. নিছক্কা (একাকী; নির্জন স্হান)]।

নিচ্ছিদ্র

নিচ্ছিদ্র [ nicchidra ] বিণ. 1 ছিদ্রহীন; 2 নিখুঁত। [বাং. নি + সং. ছিদ্র, তু. সং. নিশ্ছিদ্র]।

নিচোল

নিচোল [ nicōla ] বি. 1 আচ্ছাদন বস্ত্র, চাদর; 2 উত্তরীয় বস্ত্র; 3 ঘাগরা (‘ঝরো ঝরো ধারে ভিজিবে নিচোল’: রবীন্দ্র)। [সং. নি + √ চুল্ + অ]।

নিচুল

নিচুল [ nicula ] বি. 1 বেত গাছ; 2 উত্তরীয় বস্ত্র, নিচোল; 3 প্রাচীন ভারতের সংস্কৃত কবিবিশেষ। [সং. নি + √ চুল্ + অ]।

নীচু

নিচু2, নীচু [ nicu2, nīcu ] বিণ. অবনত, অনুন্নত; নিম্ন (‘আকাশ যেন নামতে থাকে নিচুর চেয়ে নিচু’: শ. ঘো)। ☐ বি. নিম্নস্হান। [সং. নীচ > নিচ + বাং. উ]।

নিচু

নিচু2, নীচু [ nicu2, nīcu ] বিণ. অবনত, অনুন্নত; নিম্ন (‘আকাশ যেন নামতে থাকে নিচুর চেয়ে নিচু’: শ. ঘো)। ☐ বি. নিম্নস্হান। [সং. নীচ > নিচ + বাং. উ]।

নিচয়

নিচয় [ nicaẏa ] বি. 1 সমূহ (গ্রন্হনিচয়, নক্ষত্রনিচয়); 2 বৃদ্ধি, উপচয়। [সং. নি + √ চি + অ]।

নিচ

নিচ [ nica ] বিণ. নিম্ন, নিচু (নিচ জমি)। ☐ বি. নিম্ন স্হান, নিচু জায়গা (‘আছে নিচে চতুর্দিকে কাছে’: রবীন্দ্র)। [সং. নীচ]।

নিঙড়ানো

নিঙড়া, নিঙড়ানো [ niṅaḍ়ā, niṅaḍ়ānō ] যথাক্রমে নিংড়া ও নিংড়ানো -র বর্জি. বানান।