নিজকীয়তা

নিজকীয়তা বি. স্বকীয়তা, ব্যক্তিস্বাতন্ত্র্য।

নিজত্ব

নিজত্ব বি. ব্যক্তিগত স্বাতন্ত্র্য (নিজত্বের বোধ, নিজত্বের বিকাশ)।

নিজমূর্তি

নিজমূর্তি বি. আসল স্বরূপ (এতক্ষণে সে নিজ মূর্তি ধরেছে)।

নিজস্ব

নিজস্ব বিণ. যাতে কেবল নিজের অধিকার আছে এমন, স্বকীয় (নিজস্ব সম্পত্তি)। ☐ বি. স্বকীয় ধন বা সম্পত্তি।

নিজে

নিজে ক্রি-বিণ. স্বয়ং, আপনি (সে নিজে করেছে)।

নিরাতঙ্ক

নিরাতঙ্ক [ nirātaṅka ] বিণ. আতঙ্কহীন, ভয়শূন্য। [সং. নির্ + আতঙ্ক]।

নিজ

নিজ [ nija ] বিণ. স্বীয়, স্বকীয়, আপন (নিজ মত, নিজ কার্য)। ☐ সর্ব. আপনি, স্বয়ং (নিজের মন, নিজে দেখেছি)। [সং. নি + √ জন্ + অ]। নিজকীয়তা বি. স্বকীয়তা, ব্যক্তিস্বাতন্ত্র্য। নিজত্ব বি. ব্যক্তিগত স্বাতন্ত্র্য (নিজত্বের বোধ, নিজত্বের বিকাশ)। নিজমূর্তি বি. আসল স্বরূপ (এতক্ষণে সে নিজ মূর্তি ধরেছে)। নিজস্ব বিণ. যাতে কেবল নিজের অধিকার আছে এমন, স্বকীয় (নিজস্ব সম্পত্তি)। ☐ বি. স্বকীয় ধন বা সম্পত্তি। নিজে ক্রি-বিণ. স্বয়ং, আপনি (সে নিজে করেছে)। নিজে নিজে ক্রি-বিণ. 1 আপনি, কারও সাহায্য ছাড়াই (নিজে নিজে করেছে); 2 একাই, অন্যের সঙ্গ ছাড়া (নিজে নিজে এলে)। নিজের পায়ে কুড়ুল মারা (বোকার মতো) নিজেই নিজের সর্বনাশ ডেকে আনা।

নিছানো

নিছানো ক্রি. 1 পূজা বা উত্সর্গ করা; 2 ভক্তিভরে মুছে দেওয়া (‘নীরব নিশি তব চরণ নিছায়ে’: রবীন্দ্র)।

নিছুনি

নিছনি, (আঞ্চ) নিছুনি [ nichani, (āñca) nichuni ] বি. 1 বিবাহে স্ত্রী-আচারের অঙ্গবিশেষ (নিছনি ডালা); 2 বালাই, অমঙ্গল; 3 লাবণ্য, কমনীয়তা; 4 প্রসাধন, অঙ্গসজ্জা; 5 উপহার, অর্ঘ্য (‘দিতে চাই যৌবন নিছনি’: অনন্ত আচার্য); 6 তুলনা। [ প্রাকৃ. নেঞোছন]। নিছানো ক্রি. 1 পূজা বা উত্সর্গ করা; 2 ভক্তিভরে মুছে দেওয়া (‘নীরব নিশি তব চরণ নিছায়ে’: রবীন্দ্র)।