ন নিড়া নিড়া [ niḍ়ā ] ক্রি. নিড়ানো। [হি. নিড়ানা]। নিড়ানো ক্রি. শস্যক্ষেত্রে আগাছা ও ঘাস উপড়ে ফেলা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। নিড়ানি, নিড়েন, নিড়েনি বি. 1 নিড়ানোর যন্ত্র; 2 নিড়ানোর কাজ।
ন নিটোল নিটোল [ niṭōla ] বিণ. 1 টোল পড়েনি এমন (নিটোল বাসন); 2 সুডৌল, সুগোল; 3 নিখুঁত, নির্দোষ (নিটোল সংসার); 4 হৃষ্টপৃষ্ট। [বাং. নি + টোল]।
ন নিট নিট1 [ niṭa1 ] বিণ. 1 খাঁটি, প্রকৃত (নিট খবরটা কী?); 2 ন্যায্য, ন্যায়সংগত। [< সং. নিষ্ঠা]। নিট2 [ niṭa2 ] বিণ. 1 আনুষঙ্গিক খরচখরচা বাদে যা থাকে এমন (নিট আয়, নিট লাভ); 2 মোটমাট যা দাঁড়ায় এমন (এত পরিশ্রমের ফলে নিট লাভ কী হল?)। [ইং. net]।
ন নিঝুম নিঝুম [ nijhuma ] বিণ. 1 সম্পূর্ণ নীরব ও নিস্পন্দ (নিঝুম পুরী, নিঝুম রাত); 2 সম্পূর্ণ আচ্ছন্ন বা আবিষ্ট। [দেশি]।
ন নিজামতি নিজামত, নিজামতি বি. নিজামের পদ বা পদবি; নিজামের অধিকার বা সম্পত্তি। ☐ বিণ. নিজাম বা নিজামতি সম্বন্ধীয় (নিজামত আদালত)।
ন নিজামত নিজামত, নিজামতি বি. নিজামের পদ বা পদবি; নিজামের অধিকার বা সম্পত্তি। ☐ বিণ. নিজাম বা নিজামতি সম্বন্ধীয় (নিজামত আদালত)।