নিতুই

নিতি, নিতুই [ niti, nitui ] যথাক্রমে নিত্য ও নিত্যই -এর কোমল রূপ (‘মম চিত্তে নিতি নৃত্যে’: রবীন্দ্র; ‘নিতুই নব’: রবীন্দ্র)।

নিতি

নিতি, নিতুই [ niti, nitui ] যথাক্রমে নিত্য ও নিত্যই -এর কোমল রূপ (‘মম চিত্তে নিতি নৃত্যে’: রবীন্দ্র; ‘নিতুই নব’: রবীন্দ্র)।

নিতান্তপক্ষে

নিতান্তপক্ষে ক্রি-বিণ. অন্তত, খুব কম হলেও, কমপক্ষে (নিতান্তপক্ষে একটা দিন সময় চাই)।

নিতান্ত

নিতান্ত [ nitānta ] বিণ. 1 অতিশয় (নিতান্ত দুঃখ, নিতান্ত অন্যায়); 2 অতি ঘনিষ্ঠ (নিতান্ত আত্মীয়, নিতান্ত আপনার জন)। ☐ বিণ-বিণ. খুব (নিতান্ত খারাপ, নিতান্ত বদ)। ☐ ক্রি-বিণ. একান্ত, নেহাত (নিতান্তই যদি ভয় হয়, নিতান্তই যদি করতে চাও তবে কর)। [সং. নি + তম্ + ত]। নিতান্তপক্ষে ক্রি-বিণ. অন্তত, খুব কম হলেও, কমপক্ষে (নিতান্তপক্ষে একটা দিন সময় চাই)।

নিতাই

নিতাই [ nitāi ] বি. নিত্যানন্দ। [সং. নিত্য > নিত + বাং. আই (আদরে)]।

নিজাম

নিজাম [ nijāma ] বি. 1 প্রাদেশিক শাসনকর্তা; 2 পূর্বতন হায়দরাবাদের মুসলমান শাসকের উপাধি। [আ. নিজাম]। নিজামত, নিজামতি বি. নিজামের পদ বা পদবি; নিজামের অধিকার বা সম্পত্তি। ☐ বিণ. নিজাম বা নিজামতি সম্বন্ধীয় (নিজামত আদালত)।

নিতম্বিনী

নিতম্বিনী বিণ. (স্ত্রী.) সুগঠিত বা স্হূল নিতম্বযুক্তা। ☐ বি. 1 সুগঠিত বা স্হূল নিতম্বযুক্তা স্ত্রীলোক; 2 নারী, স্ত্রীলোক।

নিতম্ব

নিতম্ব [ nitamba ] বি. 1 (প্রধানত স্ত্রীলোকের) পাছা; 2 (পর্বতের) পার্শ্বদেশ (গিরিনিতম্ব)। [সং. নি + √ তন্ব্ + অ]। নিতম্বিনী বিণ. (স্ত্রী.) সুগঠিত বা স্হূল নিতম্বযুক্তা। ☐ বি. 1 সুগঠিত বা স্হূল নিতম্বযুক্তা স্ত্রীলোক; 2 নারী, স্ত্রীলোক।

নিতবর

নিতবর [ nita-bara ] বি. বিবাহকালে যে বালক বরের সহযাত্রী হয় এবং পাশে থাকে, মিতবর। [সং. মিত্রবর]।

নিতকনে

নিতকনে [ nita-kanē ] বি. বিবাহকালে যে সখী বা ছোট মেয়ে কনের সঙ্গে থাকে, মিতকনে। [সং. মিত্রকন্যা]।