নিদর্শন

নিদর্শন [ nidarśana ] বি. 1 উদাহরণ, দৃষ্টান্ত (এ তাঁর মহত্ত্বেরই নিদর্শন); 2 প্রমাণ, উল্লেখ (পাণ্ডিত্যের নিদর্শন); 3 চিহ্ন (প্রাচীন সভ্যতার নিদর্শন)। [সং. নি + √ দৃশ্ + অন]।

নিদর্শক

নিদর্শক [ nidarśaka ] বিণ. নির্দেশক, নির্দেশ করে এমন (চিত্তচাঞ্চল্যের নিদর্শক); সূচক। [সং. নি + √ দর্শি + অক]।

নিথর

নিথর [ nithara ] বিণ. স্হির, নিশ্চল, নিস্পন্দ, নিস্তব্ধ (নিথর দেহ, নিথর বনভূমি)। [বাং. নি + থর < সং. স্হির। তু. হি. নিথরনা (চুইয়ে পড়া)।

নিত্যানন্দ

নিত্যানন্দ [ nityānanda ] বিণ. সবসময় আনন্দে থাকে এমন, সর্বদা আনন্দিত। ☐ বি. প্রভু নিত্যানন্দ, নিতাই, শ্রীগৌরাঙ্গের লীলাসহচর। [সং. নিত্য + আনন্দ]।

নিত্যক্রিয়া

নিত্যকর্ম, নিত্যকৃত্য, নিত্যক্রিয়া বি. 1 প্রতিদিনের অবশ্যকরণীয় কাজ, দৈনন্দিন কর্তব্য; 2 সন্ধ্যাতর্পণাদি প্রতিদিনের শাস্ত্রীয় অনুষ্ঠান।

নিত্যকৃত্য

নিত্যকর্ম, নিত্যকৃত্য, নিত্যক্রিয়া বি. 1 প্রতিদিনের অবশ্যকরণীয় কাজ, দৈনন্দিন কর্তব্য; 2 সন্ধ্যাতর্পণাদি প্রতিদিনের শাস্ত্রীয় অনুষ্ঠান।

নিত্যকর্ম

নিত্যকর্ম, নিত্যকৃত্য, নিত্যক্রিয়া বি. 1 প্রতিদিনের অবশ্যকরণীয় কাজ, দৈনন্দিন কর্তব্য; 2 সন্ধ্যাতর্পণাদি প্রতিদিনের শাস্ত্রীয় অনুষ্ঠান।

নিত্যকার

নিত্যকার বিণ. প্রতিদিনের, রোজকার (নিত্যকার কাজ)।

নিত্যতা

নিত্যতা বি. চিরস্হায়িত্ব, চিরন্তনতা (মানবসত্তার নিত্যতা)।