নিদানশাস্ত্র
নিদানতত্ত্ব, নিদানবিদ্যা, নিদানশাস্ত্র বি. রোগের মূল কারণ ও লক্ষণাদি নির্ণায়ক শাস্ত্র।
নিদানতত্ত্ব
নিদানতত্ত্ব, নিদানবিদ্যা, নিদানশাস্ত্র বি. রোগের মূল কারণ ও লক্ষণাদি নির্ণায়ক শাস্ত্র।
নিদান
নিদান [ nidāna ] বি. 1 মূল কারণ (রোগের নিদান); 2 (আয়ু.) রোগের কারণ বা লক্ষণ নির্ণয় (নিদানতত্ত্ব); 3 রোগনির্ণায়ক শাস্ত্র; 4 সারকথা (শাস্ত্রের নিদান)। ☐ বিণ. 1 অন্তিম, চরম, শেষ (নিদানকাল); 2 অন্তত, একান্ত (নিদানপক্ষে; তু. কথ্য নিদেন)। [সং. নি + √ দা + অন]। নিদান কাল বি. মৃত্যুকাল, অন্তিম সময়। নিদান তত্ত্ব, নিদানবিদ্যা, নিদানশাস্ত্র বি. রোগের মূল কারণ ও লক্ষণাদি নির্ণায়ক শাস্ত্র।
নিত্যনৈমিত্তিক
নিত্যনৈমিত্তিক বিণ. 1 বিশেষ উদ্দেশ্যে বা উপলক্ষ্যে করণীয়; 2 প্রতিদিন ঘটে বা অনুষ্ঠিত হয় এমন, দৈনন্দিন (এ সংসারে অশান্তি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা)।
নিত্যপ্রয়োজনীয়
নিত্যপ্রয়োজনীয় বিণ. জীবনধারণের পক্ষে একান্ত প্রয়োজন এমন (নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে)।