নেত্রপাত

নেত্রপাত বি. দৃষ্টিক্ষেপ, অবলোকন, দৃষ্টিপাত; দেখা।

নেত্র

নেত্র [ nētra ] বি. চক্ষু, চোখ। [সং. √ নী + ত্র]। নেত্রগোচর বিণ. দৃষ্টিগোচর, দৃষ্টির পথে এসেছে বা নজরে এসেছে এমন। নেত্রচ্ছদ, নেত্রপল্লব বি. চোখের পাতা। নেত্রপাত বি. দৃষ্টিক্ষেপ, অবলোকন, দৃষ্টিপাত; দেখা। নেত্রমল বি. পিচুটি।

নেতানো

নেতানো ক্রি. 1 অবসন্ন বা দুর্বল হওয়া; 2 মিইয়ে যাওয়া, নরম হওয়া (মুড়ি নেতিয়ে গেছে)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে (নেতানো মুড়ি)।

নেতা

নেতা1 [ nētā1 ] (-তৃ) বি. 1 নায়ক, পরিচালক (দলের নেতা, দেশের নেতা); 2 পথপ্রদর্শক; 3 অগ্রণী; 4 প্রধান। [সং. √ নী + তৃ]। স্ত্রী. নেত্রী। নেতৃত্ব বি. নেতার পদ, কাজ বা গুণ। নেতা2 [ nētā2 ] ক্রি. নেতানো, নেতিয়ে পড়া। [বাং. তু. লতানো]। নেতানো ক্রি. 1 অবসন্ন বা দুর্বল হওয়া; 2 মিইয়ে যাওয়া, নরম হওয়া (মুড়ি নেতিয়ে গেছে)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে (নেতানো মুড়ি)।

নেড়িকুত্তা

নেড়িকুত্তা [ nēḍ়i-kuttā ] বি. রোগা ও লোমহীন কুকুর। [বাং. নেড়ি + হি. কুত্তা]।

ন্যাকার

নেকার, ন্যাকার [ nēkāra, nyākāra ] বি. বমি, বমন (ন্যাকার ঠেলে আসছে, ন্যাকার হচ্ছে)। [সং. ন্যক্কার]। ন্যক্কার, ন্যাকার [ nyakkāra, nyākāra ] বি. 1 বমন, বমি; 2 অত্যন্ত ঘৃণা। [সং. ন্যক্ + √ কৃ + অ]। ন্যক্কারজনক, ন্যাকারজনক বিণ. 1 বমন উদ্রেক করে এমন; 2 অত্যন্ত ঘৃণাজনক।