দুঃখবাদী

দুঃখবাদী (-দিন্) বিণ. উক্ত দার্শনিক মতে বিশ্বাসী।

দুঃখবাদ

দুঃখবাদ বি. মানবজীবন ও পৃথিবী কেবল দুঃখে ভরা-এই দার্শনিক মত, নৈরাশ্যবাদ।

দুস্হিত

দুঃস্হিত, দুস্হিত বিণ. 1 দুঃখপীড়িত; 2 (পদার্থ.) স্হির থাকে না এমন, unstable (বি.প.)। বি. দুঃস্হিতি, দুস্হিতি।

দুস্হ

দুঃস্হ, দুস্হ বিণ. 1 দরিদ্র ও দুরবস্হাপন্ন; 2 (বিরল) দুঃখপীড়িত।

দুস্পর্শ

দুঃস্পর্শ, দুস্পর্শ বিণ. স্পর্শ করা কঠিন এমন।

দীর্ণ

দীর্ণ [ dīrṇa ] বিণ. 1 বিদারিত (দীর্ণবিদীর্ণ); 2 ভাঙা, ফাটা (‘যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার’: রবীন্দ্র); 3 ভীত। [সং. √ দৃ + ত]।

দুঃস্বপ্ন

দুঃস্বপ্ন বি. অশুভ ঘটনার স্বপ্ন; খারাপ স্বপ্ন।

দুঃসাহসী

দুঃসাহসী (-সিন্) দুঃসাহসসম্পন্ন (দুঃসাহসী ডাকাত)।