দুজন

দুজন, দুজনা [ dujana, dujanā ] বি. বিণ. দুই ব্যক্তি (দুজনে সেখানে গেল, দুজন লোক)। [বাং. দু + সং. জন]।

দুঃখকর

দুঃখকর, দুঃখজনক, দুঃখদায়ক, দুঃখদায়ী (-য়িন্), দুঃখপ্রদ বিণ. দুঃখ ঘটায় বা উত্পাদন করে এমন, যন্ত্রণাদায়ক।

দুঃখিত

দুঃখিত বিণ. 1 দুঃখপ্রাপ্ত; 2 ক্ষুণ্ণ; 3অনুতপ্ত। স্ত্রী. দুঃখিতা।

দুঁহুঁকার

দুঁহুকার, দুঁহাকার, দুঁহুঁকার, দোঁহাকার বিণ. দুইজনের, উভয়ের (দোঁহাকার মনে)।

দুঁহাকার

দুঁহুকার, দুঁহাকার, দুঁহুঁকার, দোঁহাকার বিণ. দুইজনের, উভয়ের (দোঁহাকার মনে)।

দুঁহুঁ

দুঁহু, দুঁহা, দুঁহুঁ, দোঁহা [ dum̐hu, dum̐hā, dum̐hu, n̐dōm̐hā ] সর্ব. (ব্রজ. ও প্রা. বাং. কাব্যে) উভয়, দুই, দুইজন (‘দুঁহু-কোরে দুঁহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া’: চণ্ডী)। [< সং. দ্বয়, দ্বৌ]। দুঁহুকার, দুঁহাকার, দুঁহুঁকার, দোঁহাকার বিণ. দুইজনের, উভয়ের (দোঁহাকার মনে)।