দুধ

দুধ [ dudha ] বি. 1 দুগ্ধ, পয়ঃ, স্তন্য; 2 দুধের মতো সাদা রস বা তরল পদার্থ (নারকেলের দুধ)। [সং. দুগ্ধ]। দুধকলা দিয়ে কালসাপ পোষা ক্রি. বি. মারাত্মক শত্রুকে চিনতে না পেরে সাদরে পালন করা। দুধকুসুম্ভা বি. দুধে ঘোঁটা সিদ্ধির শরবত। দুধ ছেঁড়া, দুধ কাটা, দুধ ছানা হওয়া ক্রি. বি. টক জিনিসের সংস্পর্শে দুধ বিকৃত হওয়া। দুধ তোলা ক্রি. বি. শিশুর পান-করা দুধ বমি করে দেওয়া। দুধদাঁত, দুধে দাঁত বি. শিশুর প্রথম যে দাঁত গজায় এবং পরে ছ-সাত বছরে যা পড়ে যায়। দুধভাত বি. শুধু দুধসহযোগে ভাত যা মূলত শিশুর, বৃদ্ধের ও রোগীর খাদ্য। দুধরাজ, দুধকমল বি. হেমন্তকালের ধানবিশেষ। দুধালো, দুধেল বিণ. দুধ দেয় এমন, দুগ্ধবতী (দুধেল গাই)। দুধে-আলতা রং বি. দুধে-আলতা মেশালে...

দুড়ুম

দুড়ুম [ duḍ়uma ] বি. অব্য. দড়ামজাতীয় অথবা তার চেয়ে মৃদু কিন্তু গম্ভীর আওয়াজ (দুড়ুম করে বন্দুক ছোড়া)। [ধ্বন্যা.]।

দুড়দুড়

দুড়দাড়, দুড়দুড় [ duḍ়-dāḍ়, duḍ়-duḍ় ] ক্রি-বিণ. অব্য. অতি দ্রুত ও জোর পদশব্দ, মেঘগর্জন, ক্রমাগত প্রহারের শব্দ, ভয়াদি হেতু বুকের মধ্যে অব্যক্ত কম্পনের ধ্বনি ইত্যাদি ব্যঞ্জক (দুড়দাড় করে দরজা বন্ধ করা, বুকের মধ্যে দুড়দুড় করা)। [ধ্বন্যা.]।

দুড়দাড়

দুটো

দুটা, দুটি, দুটো [ duṭā, duṭi, duṭō ] সর্ব. দুই (দুটিতে সেখানে গেছে)। ☐ বিণ. দুই (দুটো আম)। [বাং. দু (< সং. দ্বি. + টা. টি. টো]।

দুটি

দুটা, দুটি, দুটো [ duṭā, duṭi, duṭō ] সর্ব. দুই (দুটিতে সেখানে গেছে)। ☐ বিণ. দুই (দুটো আম)। [বাং. দু (< সং. দ্বি. + টা. টি. টো]।

দুটা

দুটা, দুটি, দুটো [ duṭā, duṭi, duṭō ] সর্ব. দুই (দুটিতে সেখানে গেছে)। ☐ বিণ. দুই (দুটো আম)। [বাং. দু (< সং. দ্বি. + টা. টি. টো]।