দুয়ো

দুয়ো1 [ duẏō1 ] বিণ. ভাগ্যহীনা, স্বামীর অপ্রিয়া (দুয়োরাণী)। [সং. দুর্ভগা]। দুয়ো2 [ duẏō2 ] অব্য. লজ্জা দেবার জন্য ধিক্কারসূচক ধ্বনি (দুয়ো দেওয়া)। [ধ্বন্যা.]।

দুনিয়াদার

দুনিয়াদার বিণ. বি. 1 সাংসারিক বুদ্ধিসম্পন্ন; 2 সংসারী; 3 বিষয়বুদ্ধিসম্পন্ন বা স্বার্থবুদ্ধিসম্পন্ন (‘শোন্ রে মালিক দুনিয়াদার’: সুকান্ত)।

দুনিয়া

দুনিয়া [ duniẏā ] বি. পৃথিবী, জগত্ (দুনিয়াশুদ্ধ লোক, এই দুনিয়ায় কেউ কারও নয়)। [আ. দুন্য়া]। দুনিয়াজো়ড়া বিণ. পৃথিবী ব্যাপী (দুনিয়াজোড়া খ্যাতি)। দুনিয়াদার বিণ. বি. 1 সাংসারিক বুদ্ধিসম্পন্ন; 2 সংসারী; 3 বিষয়বুদ্ধিসম্পন্ন বা স্বার্থবুদ্ধিসম্পন্ন (‘শোন্ রে মালিক দুনিয়াদার’: সুকান্ত)। দুনিয়াদারি বি. 1 সাংসারিক বুদ্ধি; 2 সংসারধর্ম; 3 বিষয়বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি। দুনিয়ার বার বি. বিণ. সৃষ্টিছাড়া।

দুনি

দুনি [ duni ] বি. যে ডোঙাজাতীয় লম্বা পাত্র দিয়ে জল সেচন করা হয়, জলসেচনা; ডোঙা। [সং. দ্রোণী]।

দুধের সাধ ঘোলে মেটানো

দুধের সাধ ঘোলে মেটানো ক্রি. বি. বাঞ্ছিত বস্তুর অভাবে অপেক্ষাকৃত নিকৃষ্ট বস্তু দিয়ে কাজ চালানো।

দুধের বাচ্চা

দুধের ছেলে, দুধের বাচ্চা বি. নিতান্তই শিশু, দুগ্ধপোষ্য শিশু।

দুধের ছেলে

দুধের ছেলে, দুধের বাচ্চা বি. নিতান্তই শিশু, দুগ্ধপোষ্য শিশু।

দুমদাম

দুমদুম, দুমদাম বি. অব্য. ক্রমাগত দুম শব্দ।