দুরধিগম

দুরধিগম্য, দুরধিগম [ duradhi-gamya, duradhi-gama ] বিণ. 1 দুষ্প্রাপ্য, দুর্লভ; 2 দুর্গম, দুষ্প্রবেশ্য; 3 অতি কষ্টে আয়ত্ত করা যায় এমন (দুরধিগম্য শাস্ত্র)। [সং. দুর্ + অধিগম্য, অধিগম]। বি. দুরধিগম্যতা, দুরধিগমতা। স্ত্রী. দুরধিগম্যা।

দুরধিগম্য

দুরদৃষ্ট

দুরদৃষ্ট [ duradṛṣṭa ] বি. দুর্ভাগ্য। ☐ বিণ. দুর্ভাগ্য। [সং. দুর্ + অদৃষ্ট]।

দুরুদুরু

দুরুদুরু বি. অব্য. (প্রধানত কাব্যে) দুরদুর আওয়াজ। ☐ ক্রি-বিণ. দুরদুর শব্দে (‘হিয়া দুরুদুরু দুলিছে’: রবীন্দ্র)।

দুর-দুর

দুর-দুর [ dura-dura ] বি. অব্য. ভয়, উদ্বেগ ইত্যাদির জন্য বুকের মধ্যে অব্যক্ত কম্পনধ্বনি (ভয়ে বুক দুরদুর করছে)। [ধ্বন্যা.]। দুরুদুরু বি. অব্য. (প্রধানত কাব্যে) দুরদুর আওয়াজ। ☐ ক্রি-বিণ. দুরদুর শব্দে (‘হিয়া দুরুদুরু দুলিছে’: রবীন্দ্র)।

দুরত্যয়

দুরত্যয় [ duratyaẏa ] বিণ. দুরতিক্রম্য, দুস্তর, দুর্লঙ্ঘ্য (‘দুরত্যয় মরুকুঞ্জ নিরখিবে দুর্মর খেয়ালে’: সু. দ.)। [সং. দুর্ + অত্যয় (=অতিক্রমণ)]।

দুয়ারি

দুয়ারি বি. দৌবারিক, দ্বাররক্ষক।

দুয়োর

দুয়ার, (কথ্য) দুয়োর [ duẏāra, (kathya) duẏōra ] বি. 1 দরজা (দুয়ার বন্ধ করো); 2 গৃহের প্রবেশ পথ, গৃহমুখ (‘আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই’: রবীন্দ্র)। [সং. দ্বার]। দুয়ারি বি. দৌবারিক, দ্বাররক্ষক। দুয়ারে হাতি বাঁধা ক্রি. বি. প্রচুর ঐশ্বর্যশালী হওয়া।

দুয়ার