দ দুরমুশ দুরমুশ [ dur-muśa ] বি. 1 (খোয়া, সুরকি ইত্যাদি) পিটিয়ে বসাবার জন্য লম্বা হাতলবিশিষ্ট মুষলবিশেষ; 2 উক্ত মুষল দিয়ে পেটাই। [তু. হি. দুর্মট]। দুরমুশ করা ক্রি. বি. 1 দুরমুশ দিয়ে পেটানো; 2 (আল.) প্রচণ্ড প্রহার করা।
দ দুরভিসন্ধি দুরভিসন্ধি [ durabhi-sandhi ] বি. কুমতলব, দুষ্ট অভিপ্রায়, অসত্ উদ্দেশ্য। [সং. দুর্ + অভিসন্ধি (=গুপ্ত অভিপ্রায়)]। দুরভিসন্ধিমূলক বিণ. অসত্ উদ্দেশ্যযুক্ত, মন্দ অভিপ্রায়বিশিষ্ট।
দ দুরবস্হ দুরবস্হ [ durabasha ] বিণ. 1 দুরবস্হাযুক্ত, দুর্দশাগ্রস্ত; 2 দরিদ্র। [সং. দুর্ + অবস্হা (সমাসান্ত)]। দুরবস্হা বি. দুর্দশা; দারিদ্র।
দ দুরবগাহ দুরবগাহ [ duraba-gāha ] বিণ. 1 যাতে অবগাহন বা প্রবেশ করা অত্যন্ত কঠিন; 2 যার তল পাওয়া যায় না; 3 অত্যন্ত জটিল, দুর্জ্ঞেয় (দুরবগাহ তত্ত্ব); 4 দুর্গম। [সং. দুর্ + অবগাহ (অব + √ গাহ্ + অ)]।