দ দ্বীপ দ্বীপ [ dbīpa ] বি. চারিদিকে জল বা সমুদ্রবেষ্টিত স্হলভাগ। [সং. দ্বি + অপ্ + অ]। দ্বীপান্তর বি. 1 অন্য দ্বীপ (‘নব নব পবনভরে, যাব দ্বীপে দ্বীপান্তরে’: রবীন্দ্র); 2 দূরবর্তী দ্বীপে নির্বাসন। দ্বীপান্তরিত বিণ. দূরবর্তী কোনো দ্বীপে নির্বাসিত।