দুশ্চরিত্র

দুশ্চরিত্র, দুশ্চরিত [ duścaritra, duścarita ] বিণ. দুষ্ট বা অসত্ স্বভাববিশিষ্ট; চরিত্রহীন। ☐ বি. মন্দ স্বভাব। [সং. দুর্ + চরিত্র, চরিত]। বি. দুশ্চরিত্রতা, দুশ্চরিততা।

দুশ্চর

দুশ্চর [ duścara ] বিণ. 1 বিচরণের পক্ষে দুঃসাধ্য এমন, যেখানে বিচরণ করা যায় না এমন (দুশ্চর অরণ্য); 2 দুর্গম; 3 আচরণ বা পালন করা শক্ত এমন; কষ্টসাধ্য (দুশ্চর ব্রত, দুশ্চর তপস্যা)। [সং. দুর্ + √ চর্ + অ]।

দুষ্কর্ম

দুষ্কর্ম [ duṣkarma ] (-র্মন্) বি. 1 কুকর্ম, অন্যায় বা অনুচিত কাজ; 2 পাপ। [সং. দূর্ + কর্মন্]। দুষ্কর্মা বিণ. কুকর্মকারী; পাপাত্মা।

দুষ্কর

দুষ্কর [ duṣkara ] বিণ. দুঃসাধ্য, করা কঠিন এমন (তার মতিগতি বোঝা দুষ্কর)। [সং. দুর্ + √ কৃ + অ]।

দোষা

দুষা, (চলিত) দোষা [ duṣā, (calita) dōṣā ] ক্রি. দোষ দেওয়া, দোষারোপ করা (এর জন্যে আমাকে দুষছ কেন?)। ☐ বি. উক্ত অর্থে (এর জন্যে আমাকে দোষা উচিত নয়)। [সং. √ দুষ্ + বাং. আ]। দোষা ক্রি. 1 দুষা-র চলিত রূপ (আমায় দোষো কেন?); 2 দূষিত হওয়া (‘হাওয়া দূষিয়া উঠিল’: রবীন্দ্র)।

দুলে

দুলে [ dulē ] বি. পালকি ডুলি প্রভৃতির বাহক হিন্দু জাতিবিশেষ। [বাং. দুলা]। স্ত্রী. দুলেনি।

দুলুনি

দুলুনি [ duluni ] বি. দোলা, দোলন, দোল (পালকির দুলুনি)। [দুলা দ্র]।

দুলিচা

দুলিচা [ dulicā ] বি. ক্ষুদ্র গালিচা বা আসন। [হি. দুলীচা]।