দুষ্কৃতী

দুষ্কৃতী [ duṣkṛtī ] (-তিন্) বিণ. দুষ্কর্মকারী, দুষ্কৃতকারী; পাপী। [সং. দুর্ + কৃত + ইন্]।

দুষ্কৃতি

দুষ্কৃতি [ duṣkṛti ] বি. 1 দুষ্কর্ম; 2 পাপ; 3 দুর্ভাগ্য। [সং. দুর্ + কৃতি]।

দুষ্কৃতকারী

দুষ্কৃতকারী (-রিন্) বিণ. বি. দুষ্কর্মকারী, অন্যায়কারী (পুলিশ দুষ্কৃতকারীদের পিছু নিয়েছে)।

দুষ্কৃত

দুষ্কৃত [ duṣkṛta ] বি. 1 দুষ্কর্ম, মন্দ কাজ, কুকাজ; 2 পাপ। ☐ বিণ. অন্যায়ভাবে কৃত (দুষ্কৃতকর্ম)। তু. কৃতকর্ম। [সং. দুর্ + কৃত (=কাজ)]। দুষ্কৃতকারী (-রিন্) বিণ. বি. দুষ্কর্মকারী, অন্যায়কারী (পুলিশ দুষ্কৃতকারীদের পিছু নিয়েছে)।

দুষ্কুল

দুষ্কুল [ duṣkula ] বি. 1 হীন বা অসত্ বংশ; 2 নীচ বংশ। [সং. দুর্ + কুল]।

দুষ্কাল

দুষ্কাল [ duṣkāla ] বি. অশুভ বা মন্দ সময়। [সং. দুর্ + কাল]।

দুষ্কার্য

দুষ্কার্য [ duṣkārya ] বি. দুষ্কর্ম, খারাপ কাজ। [সং. দুর্ + কার্য]।

দুষ্টবুদ্ধি

দুষ্টবুদ্ধি বি. 1 কুবুদ্ধি; 2 চালাকি বুদ্ধি (ছেলেটার দুষ্টবুদ্ধি কম নয়)।

দুষ্টচক্র

দুষ্টচক্র বি. 1 কুকর্মকারীদের গোষ্ঠী বা দল; 2 এক মন্দ বা ভ্রম থেকেই আর এক মন্দ বা ভ্রমের ক্রমাগত উত্পত্তি, vicious circle.

দুষা

দুষা, (চলিত) দোষা [ duṣā, (calita) dōṣā ] ক্রি. দোষ দেওয়া, দোষারোপ করা (এর জন্যে আমাকে দুষছ কেন?)। ☐ বি. উক্ত অর্থে (এর জন্যে আমাকে দোষা উচিত নয়)। [সং. √ দুষ্ + বাং. আ]।