দ দুহ্য দুহ্য [ duhya ] বিণ. দোহনের যোগ্য, দোয়া যায় এমন। [সং. √ দুহ্ + য]। দুহ্যমানা বিণ. (স্ত্রী.) যাকে দোহন করা হচ্ছে (দুহ্যমানা গাভী)।
দ দুহাতিয়া দুহাতিয়া [ duhātiẏā ] বিণ. 1 দুই হাতওয়ালা; 2 দুই হাত দিয়ে হানা বা আঘাত করা হয়েছে এমন কিংবা দুই হাত দীর্ঘ (দুহাতিয়া আঘাত, দুহাতিয়া লাঠির বাড়ি)। [বাং. দু (দুই) + হাত + ইয়া]।
দ দোয়ানো দুহানো, দোহানো, দোয়ানো ক্রি. দোহন করা, দুধ দোহন করা (গোরু দোহানো, গোরু দোয়ানো)। ☐ বি. উক্ত অর্থে।
দ দোহানো দুহানো, দোহানো, দোয়ানো ক্রি. দোহন করা, দুধ দোহন করা (গোরু দোহানো, গোরু দোয়ানো)। ☐ বি. উক্ত অর্থে।