দৃষ্টি

দৃষ্টি [ dṛṣṭi ] বি. 1 দর্শন, দেখা, অবলোকন (দৃষ্টিপাত, দৃষ্টিভ্রম, দৃষ্টিকোণ); 2 দৃষ্টিশক্তি, দেখার ক্ষমতা (দৃষ্টিহীন); 3 জ্ঞান, বোধ (স্হূলদৃষ্টি); 4 চক্ষু, যে ইন্দ্রিয় দুয়ে দেখা হয়; 5 নজর, লক্ষ্য (এদিকে একটু দৃষ্টি দাও); 6 কুনজর (আমার সৌভাগ্যে দৃষ্টি দিয়ো না)। [সং. √ দৃশ্ + তি]। দৃষ্টিকটু বিণ. দেখতে খারাপ লাগে এমন (দৃষ্টিকটু চালচলন, দৃষ্টিকটু পোশাক)। দৃষ্টিকৃপণ বিণ. বেশি খরচ করতে বা দান করতে অনিচ্ছুক, ছোট নজরওয়ালা। দৃষ্টিকোণ বি. 1 সূক্ষ্মভাবে দেখার দিক; 2 বিচার বা বিশ্লেষণ করার ভঙ্গি, দৃষ্টিভঙ্গি, point of view(বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা)। দৃষ্টিক্ষুধা বি. প্রকৃত ক্ষুধা না থাকা সত্ত্বেও খাবার দেখে খাওয়ার লোভ। দৃষ্টিগোচরবিণ. দেখা যায় এমন, দৃষ্টিপথে এসেছে এমন (অপরের দোষ সহজেই তার দৃষ্টিগোচর হয়)। দৃষ্টিনন্দন বিণ. দেখতে সুন্দর এমন; যা দেখলে আনন্দ হয়। দৃষ্টিপথ বি. যতদূর পর্যন্ত...

দৃষ্টান্তস্হল

দৃষ্টান্তস্হল বি. উদাহরণ বা নজিরস্বরূপ ব্যবহৃত হওয়ার যোগ্য বিষয়।

দৃষ্টান্ত

দৃষ্টান্ত [ dṛṣṭānta ] বি. 1 উদাহরণ, প্রমাণের নিদর্শন; 2 নজির (দৃষ্টান্ত স্হাপন করা); 3 উপমান; 4 (আল.) কোনো বিষয়ের যাথার্থ্য প্রমাণের জন্য সদৃশ বিষয়ের উল্লেখ বা বর্ণনা। [সং. দৃষ্ট + অন্ত]। দৃষ্টান্তস্হল বি. উদাহরণ বা নজিরস্বরূপ ব্যবহৃত হওয়ার যোগ্য বিষয়।

দৃষ্টচর

দৃষ্টচর, দৃষ্টপূর্ব বিণ. পূর্বে দেখা গেছে এমন।

দৃষ্টাদৃষ্ট

দৃষ্টাদৃষ্ট বিণ. 1 (যা) দেখা গেছে এবং যা দেখা যায়নি এমন; 2 আংশিক দেখা যায় এবং আংশিক দেখা যায় না এমন; 3 ব্যক্ত ও অব্যক্ত।

দৃষ্ট

দৃষ্ট [ dṛṣṭa ] বিণ. দেখা গেছে এমন, লক্ষিত। ☐ বি. দৃষ্টি (এক দৃষ্টে তাকিয়ে থাকা)। [সং. √ দৃশ্ + ত]। দৃষ্টচর, দৃষ্টপূর্ব বিণ. পূর্বে দেখা গেছে এমন। দৃষ্টাদৃষ্ট বিণ. 1 (যা) দেখা গেছে এবং যা দেখা যায়নি এমন; 2 আংশিক দেখা যায় এবং আংশিক দেখা যায় না এমন; 3 ব্যক্ত ও অব্যক্ত।

দৃশ্যমান

দৃশ্যমান বিণ. যা দেখা যাচ্ছে এমন, দৃষ্ট হচ্ছে এমন (দৃশ্যমান জগত্)।