দেউল

দেউল [ dēula ] বি. মন্দির, দেবালয় (দেবদেউল)। [সং. দেবকুল (কুল=গৃহ)]।

দেউড়ি

দেউড়ি [ dēuḍ়i ] বি. সদর প্রবেশপথ, তোরণ, ফটক (দেউড়িতে পাহারাওয়ালা বসে আছে)। [সং. দেহলী]।

দেউটি

দেউটি [ dēuṭi ] বি. প্রদীপ (‘একে একে নিভিছে দেউটি’: মধু) [সং. দীপবর্তিকা]।

দেইজি

দেইজি [ dēiji ] বি. জ্ঞাতি। [< সং. দায়াদ]।

দে

দে2 [ dē2 ] বি. (প্রা. কাব্যে) শরীর, দেহ (‘গৌর, নহিত তবে কি হইত, কেমনে ধরিতু দে’: বা. ঘো.)। [সং.দেহ]। দে3 [ dē3 ] অনু-ক্রি. (তুচ্ছার্থে আদরে বা কনিষ্ঠকে) দাও, প্রদান করো (‘আমায় দে মা তবিলদারি’: রা. প্র.)। [বাং. √ দি]।

দৃষ্টিহীন

দৃষ্টিহীন বিণ. দেখার শক্তি নেই এমন, অন্ধ। বি. দৃষ্টিহীনতা।

দৃষ্টিসীমা

দৃষ্টিসীমা বি. যতদূর পর্যন্ত দেখা যায় (দৃষ্টিসীমার বাইরে চলে গেল)।