দেবত্র

দেবত্র, (কথ্য) দেবোত্তর বিণ. দেবতার সেবার জন্য উত্সর্গীকৃত (দেবত্র সম্পত্তি)। ☐ বি. ওইরকম সম্পত্তি।

দেবত্ব

দেবত্ব বি. দেবতার ধর্ম গুণ অবস্হা ও ঐশ্বর্য।

দেবনাগরী

দেবনাগর, দেবনাগরী বি. যে লিপিতে হিন্দি, সংস্কৃত প্রভৃতি ভাষা লেখা হয়, নাগরী।

দেবনাগর

দেবনাগর, দেবনাগরী বি. যে লিপিতে হিন্দি, সংস্কৃত প্রভৃতি ভাষা লেখা হয়, নাগরী।

দেবদ্বেষী

দেবদ্বেষী (-ষিন্) বিণ. দেবগণের প্রতি হিংসাকারী। ☐ বি. অসুর।

দেবদ্বিজ

দেবদ্বিজ বি. দেবতা ও ব্রাহ্মণ (দেবদ্বিজে ভক্তি নেই)।