দেবমাতৃক

দেবমাতৃক বিণ. 1 ইন্দ্র কর্তৃক বা তাঁর সৃষ্ট মেঘ কর্তৃক মাতারূপে পালিত; 2 বৃষ্টির জলেই প্রচুর শস্য উত্পন্ন হয় এমন।

দেবদেব

দেবদেব বি. শ্রেষ্ঠ দেবতা; মহাদেব; ব্রহ্মা; বিষ্ণু।

দেবদূত

দেবদূত বি. স্বর্গীয় দূত, ঈশ্বর বা দেবগণের প্রেরিত দূত।

দেবদুর্লভ

দেবদুর্লভ বিণ. দেবতাদের পক্ষেও দুষ্প্রাপ্য এমন।

দেবদাসী

দেবদাসী বি. দেবমন্দিরের নর্তকী বা পরিচারিকা।

দেবদর্শন

দেবদর্শন বি. মন্দিরের মধ্যে বা পূজার স্হানে দেবতার প্রতিমা দর্শন।

দেবদত্ত

দেবদত্ত বিণ. 1 ঈশ্বরের দেওয়া; 2 দেবতার উদ্দেশে প্রদত্ত; 3 তৃতীয় পাণ্ডব অর্জুনের শঙ্খের নাম।

দেবোত্তর

দেবত্র, (কথ্য) দেবোত্তর বিণ. দেবতার সেবার জন্য উত্সর্গীকৃত (দেবত্র সম্পত্তি)। ☐ বি. ওইরকম সম্পত্তি।