দেববাক্য

দেববাক্য, দেববাণী বি. দেবতার বাণী, দৈববাণী।

দেবপ্রিয়

দেবপ্রিয় বিণ. দেবগণএর প্রিয়। ☐ বি. ফুলবিশেষ, বকফুল।

দেবপ্রসাদ

দেবপ্রসাদ বি. 1 দেবতার আশীর্বাদ; 2 দেবতার কাছে নিবেদিত সামগ্রী।

দেবপুরী

দেবপুরী বি. 1 স্বর্গ, অমরাবতী, ইন্দ্রালয়; 2 (আল.) অতি সুন্দর ভবন।

দেবযানী

দেবযানী বি. শুক্রাচার্যের কন্যা ও রাজা যযাতির পত্নী।

দেবযান

দেবযান বি. 1 দিব্যরথ, ব্যোমযান, আকাশে ভ্রমণকারী রথ; 2 পুণ্যবানের স্বর্গগমনের পথ।

দেবযাত্রা

দেবযাত্রা বি. দেবতা দর্শনের উদ্দেশ্যে যাত্রা, তীর্থযাত্রা।

দেবমায়া

দেবমায়া বি. 1 অবিদ্যা, অজ্ঞান; 2 পার্থিব মোহ।