দোআঁশ

দোআঁশ বিণ. এঁটেল বা বেলে মাটির মিশ্রণজাত (দোআঁশ মাটি)।

দোআব

দোআব বি. দুই নদীর মধ্যবর্তী বা দুটি নদীবিশিষ্ট দেশ বা ভূভাগ।

দো

দো- [ dō- ] বিণ. দুই (দোমুখো, দোসরা, দোআঁশলা, দোতলা)। [হি. দো < সং. দ্বি]। দোআনি — দ্র দু। দোআব বি. দুই নদীর মধ্যবর্তী বা দুটি নদীবিশিষ্ট দেশ বা ভূভাগ। দোআঁশ বিণ. এঁটেল বা বেলে মাটির মিশ্রণজাত (দোআঁশ মাটি)। দোআঁশলা বিণ. 1 বর্ণসঙ্কর (দোআঁশলা কুকুর); 2 দুরকম পদার্থের মিশ্রণজাত। দোকর বিণ. 1 দ্বিগুণ; 2 দুইবার (দোকর খাটুনি, দোকর ধার শোধ দেওয়া)। দোকলা, দোকা বিণ. ক্রি-বিণ. 1 মাত্র দুজন বা দুজনে; 2 দোসরসহ (একলা নয়, দোকলা)। দোচালা বিণ. বি. দু দ্র। দোছতরি বি. উপরের ছাদের নীচে ঘরের মধ্যে ছোট ছাদ। দোছুট, দোছোট বি. দ্বিতীয় বস্ত্র অর্থাত্ উত্তরীয়, চাদর। দোতরফা দ্র দু। দোতলা, দোতালা, দুতলা বিণ. দুই স্তর বা তলবিশিষ্ট। ☐ বি. পাকা বাড়ির দ্বিতীয় তল। দোতারা, দোধারি, দোনলা, দোনালা, দোপেয়ে — দ্র দু। দোপড়া, বিণ. গায়েহলুদের পরে...

দৈহিক

দৈহিক [ daihika ] বিণ. দেহসম্বন্ধীয়, দেহগত (দৈহিক শক্তি)। [সং. দেহ + ইক]। দৈহিকতা বি. দেহের সঙ্গে সম্বন্ধ।

দৈশিক

দৈশিক [ daiśika ] বিণ. 1 দৈশসম্বন্ধীয়; 2 অংশ বা একদেশ সংক্রান্ত; 3 উপদেশক, উপদেষ্টা। [সং. দেশ + ইক]।

দৈবী শক্তি

দৈবী শক্তি বি. অলৌকিক বা ঐশ্বরিক শক্তি, যে শক্তি মানুষের বোধ বা নিয়ন্ত্রণের অতীত।

দৈবযোগে

দৈবক্রমে, দৈবগতিকে, দৈববশত, দৈববশে, দৈবযোগে ক্রি-বিণ. দৈবাত্, হঠাত্, ভাগ্যক্রমে (দৈবগতিকে তার দেখা পেয়ে গেলাম)।