দোরমা

দোলমা, দোরমা [ dōlamā, dōramā ] বি. পটোলের মধ্যে মাছ-মাংসের পুর দিয়ে প্রস্তুত খাবারবিশেষ। [দেশি]।

দোলমা

দোলমা, দোরমা [ dōlamā, dōramā ] বি. পটোলের মধ্যে মাছ-মাংসের পুর দিয়ে প্রস্তুত খাবারবিশেষ। [দেশি]।

দোবজা

দোবজা [ dōbajā ] বি. মোটা চাদরবিশেষ, উত্তরীয়বিশেষ। [তু. হি. ধূপছাহ = চাদরবিশেষ]।

দোপেঁয়াজি

দোপিঁয়াজি, দোপেঁয়াজি [ dōpim̐ẏāji, dōpēm̐ẏāji ] বি. অত্যধিক পেঁয়াজ সহযোগে প্রস্তুত মাংসের ব্যঞ্জনবিশেষ। [ফা. দোপিয়াজা]।

দোপিঁয়াজি

দোপিঁয়াজি, দোপেঁয়াজি [ dōpim̐ẏāji, dōpēm̐ẏāji ] বি. অত্যধিক পেঁয়াজ সহযোগে প্রস্তুত মাংসের ব্যঞ্জনবিশেষ। [ফা. দোপিয়াজা]।

দোপাট্টা

দোপাট্টা [ dōpāṭṭā ] বিণ. 1 দুই ভাগে বিভক্ত; দুই স্তরে বিন্যস্ত (দোপাট্টা দাড়ি); 2 মাঝে লম্বালম্বি জোড়া দেওয়া হয়েছে এমন (দোপাট্টা চাদর)। [হি. দো + বাং. পাট্টা (< হি. পট্টা)]।

দোপাটি

দোপাটি [ dōpāṭi ] বি. লাল ও গোলাপি রঙের পাপড়িযুক্ত ছোট মরশুমি ফুলবিশেষ। [সং. দ্বিপুটি]।

দোনা

দোনা [ dōnā ] বি. 1 পানের খিলি রাখবার ঠোঙা; 2 পানের খিলি। [সং. দ্রোণ]।

দোদুল্যমান

দোদুল্যমান [ dōdulya-māna ] বিণ. 1 ক্রমাগত দুলছে এমন (দোদুল্যমান বৃক্ষশাখা); 2 দ্বিধাগ্রস্ত, একবার মনে হচ্ছে এটা করি আর একবার মনে হচ্ছে ওটা করি-এই ভাবযুক্ত (আর দোদুল্যমান না থেকে একটা স্হির সিদ্ধান্ত নিয়ে নাও)। [সং. √ দুল্ + যঙ্ + মান (শানচ্)]।

দোদুল

দোদুল [ dōdula ] বিণ. ক্রমাগত কাঁপছে বা দুলছে এমন, দোলায়মান (‘দোদুল দোলায় দাও দুলিয়ে’: রবীন্দ্র)। [সং. দোদুল্যমান]।