দোর্দণ্ডপ্রতাপ

দোর্দণ্ডপ্রতাপ বিণ. অত্যন্ত প্রতাপশালী। ☐ বি. প্রবল প্রতাপ, প্রচণ্ড পরাক্রম।

দোষ

দোষ [ dōṣa ] বি. 1 পাপ, অপরাধ (কর্মদোষ); 2 কুস্বভাব, কুরীতি (পানদোষ, আলস্যদোষ); 3 ত্রুটি, খুঁত (কাজে দোষ ধরা); 5 কুপ্রভাব, ফের (গ্রহের দোষ, ভাগ্যদোষ)। [সং. √ দুষ্ + অ]। দোষকীর্তন বি. ত্রুটি বা অপরাধের কথা বারবার বলা; নিন্দাবাদ। দোষক্ষালন বি. অপরাধ বা ত্রুটি মোচন। দোষগ্রাহী (-হিন্), দোষদর্শী (-র্শিন্) বিণ. কেবল অন্যের দোষ দেখে বা ধরে এমন, ছিদ্রান্বেষী। দোষজ্ঞ বিণ. দোষগুণ বিচারে সমর্থ। ☐ বি.1 পণ্ডিত; 2 চিকিত্সক, বৈদ্য। দোষণ বি. দোষ দেওয়া বা দেখানো। দোষত্রয় বি. 1 বাত পিত্ত কফ-এই তিন দোষ; 2 রাগ দ্বেষ মোহ-এই তিন দোষ। দোষদর্শী (-র্শিন্) দোষগ্রাহী -র অনুরূপ। দোষল বিণ. দোষযুক্ত। দোষা ক্রি. 1 দুষা-র চলিত রূপ (আমায় দোষো কেন?); 2 দূষিত হওয়া (‘হাওয়া দূষিয়া উঠিল’: রবীন্দ্র)। দোষাবহ বিণ. দোষযুক্ত; দোষজনক। দোষারোপ বি. অভিযোগ করা, দোষ দেওয়া, বদনাম দেওয়া (দোষারোপ করা)। দোষাশ্রিত বিণ. দোষযুক্ত। দোষী (-ষিন্) বিণ. দোষকারী, অপরাধী।...

দোর্দণ্ড

দোর্দণ্ড [ dōrdaṇḍa ] বি. দণ্ড বা শক্ত লাঠির মতো বাহু, ভুজদণ্ড। ☐ বিণ. (গৌণার্থে) দুর্দম, দুর্দান্ত, অত্যন্ত পরাক্রমশালী (দোর্দণ্ড জমিদার, দোর্দণ্ডপ্রতাপ)। [সং. দোঃ(দোস্) + দণ্ড]। দোর্দণ্ডপ্রতাপ বিণ. অত্যন্ত প্রতাপশালী। ☐ বি. প্রবল প্রতাপ, প্রচণ্ড পরাক্রম।

দোলিত

দোলিত [ dōlita ] বিণ. আন্দোলিত, দোল দেওয়া বা দুলিয়ে দেওয়া হয়েছে এমন (দোলিত বৃক্ষশাখা)। [সং. √ দোলি + ত]।

দোরঙা

দোরঙা [ dōraṅā ] বিণ. দুই রংবিশিষ্ট (দোরঙা শাল)। [বাং. দু (দো) + রং + আ]।

দোলিকা

দোলিকা [ dōlikā ] বি. ডুলি বা পালকি। [সং. দোলা + ক (ই আগম) + আ]।

দোলায়িত

দোলায়িত [ dōlāẏita ] বিণ. 1 দোল দেওয়া হচ্ছে বা দুলছে এমন; 2 ঝুলানো হয়েছে বা ঝুলছে এমন। [সং. √ দোলায় + ত]।

দোলায়মান

দোলায়মান [ dōlāẏa-māna ] বিণ. 1 দুলছে এমন, দোদুল্যমান (দোলায়মান বৃক্ষশাখা); 2 দ্বিধাগ্রস্ত, সংশয়াপন্ন; 3 ঝুলন্ত। [সং. √ দোলায় (দোলা + ক্যঙ্) + মান (শানচ্)]।

দোলাচলচিত্ত

দোলাচলচিত্ত [ dōlācala-citta ] বিণ. অস্হিরচিত্ত, চঞ্চল, দোদুল্যমান, দ্বিধাগ্রস্ত। ☐ বি. দ্বিধা, অস্হিরচিত্ততা। [সং. দোলা (√ দুল্ + অ + আ (স্ত্রী.) + চল (=চঞ্চল) + চিত্ত]।

দোলাই

দোলাই [ dōlāi ] বি. মোটা শীতবস্ত্রবিশেষ, দুই পাট কাপড়ের তৈরি চাদরজাতীয় শীতবস্ত্রবিশেষ। [হি. দুলাঈ]।