দোল
দোল [ dōla ] বি. 1 দোলন, দোলা, ঝুলন, আন্দোলন (দোল দেওয়া); 2 ফাল্গুনি পূর্ণিমার শ্রীকৃষ্ণের ঝুলন উত্সব, দোলযাত্রা, হোলি। [সং. √ দুল্ + ণিচ্ + অ]। দোলদুর্গোৎসব বি. 1 দোল এবং দুর্গাপূজা; 2 (গৌণার্থে) নানাবিধ উত্সব (তোমাদের তো দোলদুর্গোত্সব লেগেই আছে)। দোলমঞ্চ বি. যে বেদির উপর দোলযাত্রা উপলক্ষ্যে রাধাকৃষ্ণের দোলা ঝুলানো হয়। দোলযাত্রা বি. শ্রীকৃষ্ণের ঝুলন উত্সব।