দণ্ডমুণ্ড

দণ্ডমুণ্ড বি. শারীরিক ও আর্থিক সমস্তপ্রকার শাস্তি।

দণ্ডমুণ্ডের কর্তা

দণ্ডমুণ্ডের কর্তা — শারীরিক ও আর্থিক সমস্তপ্রকার শাস্তির কর্তা অর্থাত্ রাজা শাসক বা বিচারপতি।

দগ্ধা

দগ্ধা1 [ dagdhā1 ] ক্রি. (কথ্য ও কাব্যে) 1 পোড়া; 2 পোড়ানো; 3 সন্তপ্ত করা, যন্ত্রণা দেওয়া (দগ্ধিয়ে মারছে, দগ্ধে মারছে)। [বাং. √ দগ্ধ্ (< সং. দহ্) + আ]। দগ্ধানো ক্রি. পোড়ানো, দগ্ধ করা; জ্বালাতন করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। দগ্ধা2 [ dagdhā2 ] বি. (জ্যোতিষ.) অমঙ্গলের তিথি (দিনদগ্ধা, মাসদগ্ধা)। [সং. দগ্ধ + আ (স্ত্রী.)]।

দখনো

দখনে, দখনো [ dakhanē, dakhanō ] দ্র দখিন।

দখনে

দখনে, দখনো [ dakhanē, dakhanō ] দ্র দখিন।

দক্ষিণা

দক্ষিণা1 [ dakṣiṇā1 ] বি. 1 ক্রিয়াকর্মের শেষে গুরু পুরোহিত প্রভৃতির প্রাপ্য পারিশ্রমিক; 2 শিক্ষা সমাপ্ত হলে শিষ্য বা ছাত্র কর্তৃক গুরুকে প্রদত্ত অর্থ; 3 ব্রাহ্মণকে ভোজন করাবার পর প্রদত্ত অর্থ; 4 প্রণামি; 5 দক্ষিণ দিক (দক্ষিণাপ্রবণ); 6 পূর্ব নায়কের প্রতি অনুরাগ বা সদ্ভাব নষ্ট হয়নি এমন নায়িকা। [সং. দক্ষিণ + আ (স্ত্রী.)]। দক্ষিণা2 [ dakṣiṇā2 ] বিণ. 1 দক্ষিণদিক সম্বন্ধীয় বা দক্ষিণদিগ্বর্তী (দক্ষিণা রীতি, দক্ষিণা চালচলন); 2 দক্ষিণ দিক থেকে আগত বা প্রবাহিত (দক্ষিণা বাতাস)। [সং. দক্ষিণ + আ (ভাবার্থে)]।

দক্ষিণহস্ত

দক্ষিণহস্ত বি. 1 ডান হাত; 2(আল.) প্রধান সহায়, অবলম্বন (তাকে ছাড়া আমার চলবে না, সে-ই তো আমার দক্ষিণহস্ত)। দক্ষিণহস্তের ব্যাপার বি. ভোজন, আহার, খাওয়াদাওয়া।

দড়িছেঁড়া

দড়িছেঁড়া বিণ. 1 দড়ি ছিঁড়েছে এমন; 2 বন্ধনমুক্ত।

দড়িকলসি

দড়িকলসি বি. আত্মহত্যার উপকরণবিশেষ (দড়ি-কলসিও জোটে না?)।