দন্তমঞ্জন

দন্তমঞ্জন বি. দাঁত মাজা, দাঁত পরিষ্কার করা; দাঁতের মাজন।

দন্তবিকাশ

দন্তবিকাশ বি. 1 দাঁত দেখানো; 2 দাঁত খিঁচুনি; 3 (ব্যঙ্গে) হাসি।

দণ্ডধর

দণ্ডধর বি. 1 শাসক; 2 রাজা; 3 যমরাজ। ☐ বিণ. যষ্টিধারী।

দণ্ডধারী

দণ্ডধারী (-রিন্) বিণ. যষ্টিধারী। ☐ বি. 1 সন্ন্যাসী; 2 রাজা।

দণ্ডন

দণ্ডন বি. 1 শাস্তিবিধান, শাস্তি দেওয়া; 2 দমন, শাসন।

দণ্ডনায়ক

দণ্ডনায়ক বি. 1দণ্ডবিধানকর্তা; 2 সেনাপতি।

দণ্ডনীতি

দণ্ডনীতি বি. 1 রাজ্যশাসননীতি; 2 শাস্তিদাননীতি।

দণ্ড্য

দণ্ডনীয়, দণ্ড্য বিণ. শাস্তিলাভের যোগ্য, শাস্তির যোগ্য।

দণ্ডনীয়

দণ্ডনীয়, দণ্ড্য বিণ. শাস্তিলাভের যোগ্য, শাস্তির যোগ্য।